News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় কৃষ্টি ও সংস্কারকে বিজ্ঞান সম্মত বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী
Image

ভারতীয় কৃষ্টি ও সংস্কারকে বিজ্ঞান সম্মত বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন ৷৷ ভারতীয় কৃষ্টি ও সংস্কারকে বিজ্ঞান সম্মত বলে আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবিবার আগরতলায় শ্রীশ্রী রাধামাধব জিউ সেবা পরিচালনা সমিতির নয়া কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতীয় রীতিনীতি, কৃষ্টি ও আচার আচরণ খুবই সমৃদ্ধ৷ আদি অনন্তকাল ধরেই এ ধারা চলে আসছে৷ ভারতবর্ষে নানাধর্ম, নানা ভাষা, নানা বর্ণের মানুষ বসবাস করেন৷ তাদের নানা রীতিনীতি, ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে৷ সবগুলিই বিজ্ঞান সম্মত৷ ভারতীয় রীতিনীতি কুসংস্কার নয় তিনি বলেন, যারা সংস্কার মানেন না তারা বিচ্ছিন্নতার পরিচারক৷ যার মধ্যে সংস্কার থাকে তিনিই সুশাসন করতে পারেন৷ এ প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশভক্তি ও দেশপ্রেম তুলে ধরেন৷ ভারতীয় কৃষ্টি সংস্থাটির পৃষ্টপোষক হওয়াতেই দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে৷ মানব সভ্যতা টিকে আছে৷ যারা এসব ধবংস করে দিতে চায় তাদের দেশবাসী ক্ষমা করবেন না৷
মুখ্যমন্ত্রী বলেন, অখিলেশ যাদব ও মায়াবতী জাতপাতের রাজনীতি করতে গিয়েই শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন৷ বিগত জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ অসন্তুষ্টি ব্যক্ত করতে পারেননি৷ রাজনীতিতে এটি এক নতুন অধ্যায় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ জনগণের বিশ্বাস অর্জন করতে পারাতেই তা সম্ভব হয়েছে৷ বিপুল জয় সম্ভব হয়েছে৷ এবারের নির্বাচনে জনগণকে আগাম কোন প্রতিশ্রুতি না দেওয়া সত্ত্বেও জনগণ প্রধানমন্ত্রীর পুনরায় নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়েছিল৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বৈষ্ণব মন্ডলির পক্ষ থেকে কিছু দাবিসনদ পেশ করা হয়৷ মুখ্যমন্ত্রী এসব দাবি পূরণের যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top