News Flash

  • Home
  • Uncategorized
  • দুই অন্তঃরাষ্ট্রীয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
Image

দুই অন্তঃরাষ্ট্রীয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

হায়দরাবাদ, ৯ জুন (হি. স.) : তেলেঙ্গানার আলমাসগুড়া কামান এলাকা থেকে দুই অবৈধ অন্তঃরাষ্ট্রীয় আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাচাকোন্ডা পুলিশের একটি বিশেষ দল এবং মীরাট পুলিশ। বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পেয়ে, রাচাকোন্ডার পুলিশের বিশেষ বাহিনী ও মীরাট পুলিশ শনিবার রাত থেকে ওই অঞ্চলে একটি যৌথ অভিযান চালায়। শনিবার গভীর রাতের ওই অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারি মামলায় অভিযুক্ত দুই ব্যবসায়ী অরুণ যাদব ও শঙ্কর যাদবকে আলমাসগুড়া কামান এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথ পুলিশবাহিনী। 


রবিবার মীরাট থানার পুলিশের এক কর্তা জানান, “ধৃত দুই ব্যবসায়ী বিহারের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ লাইভ রাউন্ড (৭.৬৫), দুটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।” পুলিশ সূত্রের খবর, জেরায় ওই দুই ব্যবসায়ী জানায়, নিজেদের উপার্জনে সন্তুষ্ট না হওয়ায় অবৈধ অস্ত্র ব্যবসায়ে নেমেছিল তারা। নিজের গ্রামের এক কারবারির কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র নিত অরুণ যাদব। ২০,০০০ টাকা করে দুটি পিস্তল এবং ৬ রাউন্ড তাজা বুলেট সহ একটি খালি ম্যাগাজিন কিনে হায়দরাবাদে অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে এসেছিল অরুণ ও তার সঙ্গী শঙ্কর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে রাচাকোন্ডার পুলিশের বিশেষ বাহিনী ও মীরাট পুলিশ। ঘটনার তদন্ত চলছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top