News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : উত্তর ২৪ পরগণার সন্দেশখালির ন্যাজাটের ঘটনায় রাজ্য  সরকারের কাছে রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার সন্দেশখালিতে তৃণমূল-বিজেপির রাজনৈতিক সংঘর্ষের ঘটনার পর রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়৷ গোটা ঘটনাটি তাঁকে জানাতে দলের নেতারা তৎপর হয়ে উঠেছে৷ বিজেপির পক্ষ থেকে মুকুল রায় এদিন বলেন, সন্দেশখালিতে আমাদের তিন কর্মী মারা গেল৷ দলীয় কর্মী খুনের ঘটনায় সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করেন মুকুল রায়৷ তোপ দেগে জানান, বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার দায় রাজ্য সরকারকে নিতে হবে৷

ভোট পরবর্তী রাজ্যের সবথেকে বড় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের ঘটনা ঘটল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে৷ তৃণমূল বিজেপি সংঘর্ষে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে চারজনই বিজেপি কর্মী৷ মৃতরা হলেন সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল, তপন মণ্ডল এবং দেবদাস মণ্ডল৷ এদের মধ্যে সুকান্ত ও প্রদীপের চোখে গুলি করা হয়েছে৷ তপনের মাথায় গুলি লাগে৷ এখনও ১৮ জন বিজেপি কর্মী নিখোঁজ৷

ঘটনার তীব্র নিন্দা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ ট্যুইটে আসানসোলের সাংসদ জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷ খবরটি শুনে মর্মাহত হয়ে পড়েছি৷ বাংলার মানুষ খুব তাড়াতাড়ি তৃণমূলের গুণ্ডারাজের অবসান করবে৷

এদিকে চার বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ফুঁসছেন বিজেপি কর্মীরা৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সকলে৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের খুন করেছে৷

যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে তাদের দলীয় কর্মীকে খুন করার অভিযোগ এনেছেন উত্তর ২৪ পরগণার তৃণমূলে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ জানান, বিজেপির হার্মাদ বাহিনী তাদের দলের কর্মী কায়ুন মোল্লাকে গুলি করে খুন করেছে৷ রাজনৈতিক কর্মী খুন নিয়ে দুই দলের রাজনৈতিক তরজা এখন চরমে৷ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top