News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে বর্ষা শুরু হল কেরলে
Image

অবশেষে বর্ষা শুরু হল কেরলে

তিরুবনন্তপুরুম,  ৮ জুন (হি. স.) : শেষপর্যন্ত শনিবার কেরল উপকূলে পৌঁছাল বর্ষা। আগামী চারমাস বর্ষা চলবে দক্ষিণের ওই রাজ্যে।  ভারতের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, অবশেষে বর্ষা শুরু হল কেরলে। এর আগে অবশ্য প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। কিন্তু তা আশানুরূপ হয়নি। বেসরকারি আবহাওয়া অফিস স্কাইমেট জানিয়েছে, গত ৬৫ বছরে এত কম প্রাক বর্ষার বৃষ্টি হয়নি। কম বৃষ্টি হওয়ার ফলে ইতিমধ্যে দেশের নানা স্থানে চাষে সমস্যা দেখা গিয়েছে। পশ্চিম ও দক্ষিণ ভারতে জলাধারগুলিতে জল কমছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১০ জুন ত্রিচুরে ও ১১ জুন এর্নাকুলম, মালাপ্পুরম ও কোঝিকোড়ে অতি ভারী কিংবা চরম বৃষ্টিপাত হতে পারে। এছাড়া থিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা এবং এর্নাকুলমের কোনও কোনও অংশে ৯ ও ১০ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেখানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। গতবছর ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কেরল। ৩০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেজন্য এবার আগে থেকে সতর্ক আছে রাজ্য প্রশাসন। রাজ্যের আবহাওয়া দফতরের সচিব শেখর কুরিয়াকোস বলেন, ২০১৮ সালে যেমন বন্যা হয়েছিল, তার আগের ৯৮ বছরে তেমন হয়নি। ২০১৬ ও ’১৭-য় কেরল ভয়াবহ খরার কবলে পড়েছিল। দিল্লি থেকে ভারতের আবহাওয়া দফতর কেরলকে সতর্ক করে বলেছে, আগামী কয়েকদিনে রাজ্যের নানা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কেরল প্রশাসন। প্রতিটি জেলার কালেক্টরকে পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। ২০১৭ সালে কেরলে আঘাত করেছিল সাইক্লোন ওখি। উপকূলবর্তী চেল্লানাম অঞ্চলে ১০০ টি বাড়ি ফাঁকা করে দেওয়া হয়েছিল। ১৮০ টি পরিবার স্থান নিয়েছিল ত্রাণ শিবিরে। সেবার বিপর্যয় মোকাবিলায় বিশেষ অভিজ্ঞতা সঞ্চয় করেছিল কেরল সরকার। রাজ্য প্রশাসনের দাবি, সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top