News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে বজ্রাঘাত ও ধুলো ঝড়ের তাণ্ডব : প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ১৩ জনের
Image

উত্তর প্রদেশে বজ্রাঘাত ও ধুলো ঝড়ের তাণ্ডব : প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ১৩ জনের

লখনউ, ৭ জুন (হি.স.): উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বজ্রাঘাত ও ধুলো ঝড়ের তাণ্ডবে অকালেই মৃত্যু হল ১৩ জনের| এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন কমপক্ষে ২১ জন| উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার জানিয়েছেন, ‘উত্তর প্রদেশের মৈণপুরীতে ধুলো ঝড় ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ছ’জনের| এটাহ এবং কাশগঞ্জে তিনজন করে প্রাণ হারিয়েছেন এবং মোরাদাবাদে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে|’

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধুলো ঝড়ের তাণ্ডব চলে উত্তর প্রদেশের মৈণপুরী, এটাহ, কাশগঞ্জ, মোরাদাবাদ এবং বদায়ুঁ-সহ বিভিন্ন জেলায়| ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে প্রচুর গাছ, এমনকি দেওয়াল ভেঙে পড়ে বিভিন্ন প্রান্তে|

ত্রাণ কমিশনার আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা সর্বাধিক মৈণপুরীতে| মৈণপুরীতে ছ’জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ২০-রও বেশি| বদায়ুঁতে আহত হয়েছেন একজন| ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top