News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক দূর্বৃত্তায়ণ মোকাবিলা একা সরকারের দায়িত্ব নয় : এন সি
Image

রাজনৈতিক দূর্বৃত্তায়ণ মোকাবিলা একা সরকারের দায়িত্ব নয় : এন সি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন ৷৷ রাজনৈতিক দূর্বৃত্তায়ণ মোকাবিলা করা একা সরকারের দায়িত্ব নয়৷ জনগণকেও কড়া হাতে তা মোকাবিলা করা উচিৎ৷ বৃহস্পতিবার এইভাবেই ত্রিপুরায় সন্ত্রাস ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ তাঁর কথায়, ত্রিপুরায় রাজনৈতিক দূর্বৃত্তায়নের ঐতিহ্য ছিল না৷ বাইরে থেকে সেটা আমদানি করা হয়েছে৷ তাই, ত্রিপুরাবাসী এবং ত্রিপুরা সরকারকে মিলে তার মোকাবিলা করতে হবে৷

জম্পুইজলা মহকুমা শাসকের নিগ্রহের ঘটনায় আজ উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্রবাবু৷ তিনি বলেন, গত ৩১ মে জম্পুইজলা মহকুমা শাসক উন্নয়নমূলক কাজ সম্পর্কে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন৷ ওই বৈঠকে তাঁকে নিগ্রহ করা হয়েছে৷ তাঁর কথায়, এ-কথা অস্বীকার করার উপায় নেই যে জম্পুইজলায় আইপিএফটি সাংগঠনিকভাবে শক্তিশালি৷ মহকুমা শাসকের নিগ্রহের ঘটনায় আইপিএফটি-কে দোষারোপ করা হচ্ছে৷ তাঁর সাফ কথা, ওই ঘটনার সাথে আইপিএফটি-র কোন যোগ নেই৷ তার মতে, ওই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র৷ তবুও, এধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়৷ তাই, নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহকুমা শাসক নিগ্রহের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, চিঠি দিয়ে মহকুমা শাসকের কাছে দুঃখ প্রকাশ করেছি৷

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ত্রিপুরায় লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে৷ সারা ত্রিপুরাতেই সন্ত্রাস হচ্ছে৷ আগে এমন পরিস্থিতি ছিল না, উদ্বেগের সুরে বলেন তিনি৷ তবে, রাজনৈতিক দূর্বৃত্তায়ন মোকাবিলা করা শুধু সরকারের দায়িত্ব নয় বলে দাবি করেন তিনি৷ নরেন্দ্রবাবুর কথায়, ত্রিপুরায় রাজনৈতিক দূর্বৃত্তায়ণ আমাদানি করা হয়েছে৷ উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, পাশ্ববর্তী রাজ্য মণিপুর, মিজোরাম, মেঘালয় এমনকি অসমেও এধরনের রাজনৈতিক সন্ত্রাসের কোন ঘটনা ঘটে না৷ তাই, ত্রিপুরাবাসীকেও রাজনৈতিক দূর্বৃত্তায়ণের মোকাবিলা করতে হবে, বলেন তিনি৷ তাঁর সাফ কথা, ত্রিপুরারবাসী এবং ত্রিপুরা সরকারকে মিলে রাজনৈতিক দূর্বৃত্তায়ণের মোকাবিলা করতে হবে৷ সকলেরই এক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিৎ বলে মনে করেন তিনি৷ তাতে স্পষ্ট, রাজনৈতিক সন্ত্রাস নিয়ে শুধু সরকারের ব্যর্থতা তুলে ধরে সমালোচনাকে সমর্থন করেন না নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top