News Flash

  • Home
  • Uncategorized
  • রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাল আরবিআই, কমতে পারে গৃহঋণ-সহ অন্যান্য সুদের হার
Image

রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাল আরবিআই, কমতে পারে গৃহঋণ-সহ অন্যান্য সুদের হার

মুম্বই, ৬ জুন (হি.স.): রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| এর আগে রেপো রেট ছিল ৬ শতাংশ, ২৫ বেসিস পয়েন্ট কমার পর রেপো রেট এখন ৫.৭৫ শতাংশ| এছাড়াও রিভার্স রেপো রেট এবং ব্যাঙ্ক রেট যথাক্রমে ৫.৫০ শতাংশ এবং ৬.০ শতাংশ স্থির করল আরবিআই|

জিডিপি প্রোজেকশন স্থির করা হল ৭.০০ শতাংশ| এর আগে জিডিপি প্রোজেকশন ছিল ৭.২ শতাংশ| ২০১৯-২০-র প্রথমার্ধে মুদ্রাস্ফীতি আউটলুক ৩.০ শতাংশ থেকে ৩.১ শতাংশ এবং ২০১৯-২০ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে ৩.৪ শতাংশ থেকে ৩.৭ শতাংশ স্থির করা হল| এছাড়াও এটিএম চার্জ এবং ফি-র সম্পূর্ণ ব্যাখ্যামূলক পরীক্ষার জন্য আরবিআই একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে| সিইও ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর চেয়ারম্যান এবং সমস্ত স্টেকহোল্ডাররা থাকবেন ওই কমিটিতে| প্রথম বৈঠকের দু’মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে কমিটিকে|

উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার রেপো রেট কমাল আরবিআই| এর আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া| রেপ রেট কমানোয় সুদের হার কমাতে পারে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি| উপকৃত হবেন সাধারণ মানুষ| বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা বোধ করবে না আরবিআই|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top