News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য জুড়ে পালিত খুশির ঈদ, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

রাজ্য জুড়ে পালিত খুশির ঈদ, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ গোটা বিশ্বের সঙ্গে সংগতি রেখে সারা ত্রিপুরায়ও উদযাপিত হচ্ছে ঈদ-উল-ফিতর৷ এ- উপলক্ষ্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ পবিত্র নামাজ আদায় করার জন্য ভিড় জমান৷ রাজ্যের সবচেয়ে বেশি লোক এক সঙ্গে নামাজ আদায় করেন রাজধানী আগরতলার গেদু মিঞার মসজিদে৷ একশো বছরের বেশি প্রাচীন এই মসজিদে এক সঙ্গে প্রায় এক হাজারের বেশি মুসল্লি নমাজ পড়েন৷ বড়দের পাশাপাশি ছোটরাও এসেছিল এখানে৷ এসেছিলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সহিদ চৌধুরীও৷ বহিঃরাজ্য থেকে অনেকে আগরতলায় রয়েছেন চাকরি ও ব্যবসার জন্য, তাঁরাও এখানে নমাজ আদায় করেন৷ এখানে ইমামতি করেন মৌলানা আব্দুল রহমান৷

নমাজ শেষে একে অপরকে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন৷ অনেকে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা গরিব মানুষদের মধ্যে নানা সামগ্রী-সহ অর্থ দান করেন৷ নমাজ শেষে মৌলানা সংবাদ মাধ্যমকে জানান, ইসলাম ধর্ম শান্তির ধর্ম৷ পবিত্র রমজান মাসে রোজার পর যাতে সকলে খুশির ঈদ উদযাপন করতে পারেন তার জন্য ধনিক অংশের মানুষকে সমাজের গরিব-দুঃখিদের কিছু দান করার বিধান রয়েছে৷ সমগ্র বিশ্বে যাতে শান্তি বিরাজ করে, সকলে যাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন এজন্য মহান আল্লাহতালার কাছে প্রার্থনা তিনি করেছেন বলে জানান৷

আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য মহকুমার প্রতিটি মসজিদে প্রচুর ভিড় ছিল আজ৷ এ উপলক্ষ্যে মসজিদগুলির বাইরে মেলাও বসে৷পবিত্র ঈদ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তিনি বলেছেন, ঈদ যেন সকলের জন্য খুশি নিয়ে আসে, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং সকলের জীবন যাতে সমৃদ্ধ হয়ে উঠে তা কামনা করছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top