News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানা ও জলন্ধরে ধুলো ঝড়ের তাণ্ডব : মৃত্যু ৩ জনের, আহত ৭ জন
Image

লুধিয়ানা ও জলন্ধরে ধুলো ঝড়ের তাণ্ডব : মৃত্যু ৩ জনের, আহত ৭ জন

লুধিয়ানা ও জলন্ধর, ৫ জুন (হি.স.): পঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধরে ধুলো ঝড়ের তাণ্ডবে অকালেই প্রাণ হারালেন ৩ জন| এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন| মঙ্গলবার রাতে প্রথম ঘটনাটি ঘটেছে জলন্ধরে| রাত ১০.৩০ মিনিট নাগাদ জলন্ধরে ঝড়-বৃষ্টির জেরে বেসরকারি হাসপাতালের দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশের বাসিন্দা একজন ব্যক্তির| দেওয়াল ভেঙে পড়ায় একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে| মৃতের নাম হল,  সন্দীপ কুমার|

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে লুধিয়ানার হাইবোওয়ালের ইন্দরপ্রীত কলোনিতে| ধুলো ঝড়ে মৃত্যু হয়েছে ভাই-বোনের| এছাড়াও শিশু-সহ ৩ জনকে উদ্ধার করে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম হল, ধীরজ (২) এবং তাঁর বোন কুমকুম (৪)| আহতদের নাম হল, নেহা (৯), প্রীতি (৭), নিশা (৮), কাজল (৯), সন্তোষ (৩৮), বিজয় (৩৬) এবং নীলম (৩০)|

পেশায় দিনমজুর সন্তোষ ও তাঁর ভাই ইন্দরপ্রীত কলোনিতে ভাড়া বাড়িতে থাকতেন| মঙ্গলবার রাতে বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন তাঁরা| রাত ১১.১৫ মিনিট নাগাদ আচমকাই ধুলো ঝড় আছড়ে পড়ে| সন্তোষের ভাই জানিয়েছেন, বিছানার চাদর আনতে সেই সময় নিচে গিয়েছিল আমার স্ত্রী| হঠাত্ই আমাদের প্রতিবেশীদের বাড়ির ছাদ ভেঙে পড়ে| এই ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের| আহতদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top