News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে ফরিদপুরে গাছে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু ৬ জন যাত্রীর
Image

বাংলাদেশে ফরিদপুরে গাছে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু ৬ জন যাত্রীর

ঢাকা, ৫ জুন (হি.স.): পবিত্র ঈদের সকালেই ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশের ফরিদপুর জেলায়| বুধবার সকাল ৬.৩০ থেকে ৬.৪৫ মিনিট মধ্যে ফরিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বাস| জোরালো সংঘর্ষের জেরে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসি-সহ ছ’জন যাত্রীর মৃত্যু হয়েছে| এছাড়াও কমপক্ষে ২০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ছ’টা থেকে পৌনে সাতটার মধ্যে ধুলদী রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বাস| ভিড়ে ঠাসা ওই বাসটি গাছের সঙ্গে ধাক্কা মারায় মৃত্যু হয়েছে ছ’জন যাত্রীর| এছাড়াও বহু যাত্রী আহত হয়েছেন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে| ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মহম্মদ নুরুল আলম দুলাল জানিয়েছেন, সকাল পৌনে সাতটা নাগাদ এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিয়ে ডুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল| ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে| জোরালো সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের| পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়| আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top