News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব পরিবেশ দিবসে ‘সেলফি উইথ স্যাপলিং’ প্রকল্পে গাছ লাগালেন পরিবেশমন্ত্রী, গাছ লাগানোর আবেদন প্রধানমন্ত্রীর
Image

বিশ্ব পরিবেশ দিবসে ‘সেলফি উইথ স্যাপলিং’ প্রকল্পে গাছ লাগালেন পরিবেশমন্ত্রী, গাছ লাগানোর আবেদন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৫ জুন (হি. স.): বুধবার, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটারে দেশবাসীকে গাছ লাগানোর আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে এদিন তিনি লিখেছেন, “আমাদের দেশ পরিবেশকে ঈশ্বর হিসেবে মানতে শিখিয়েছে। এই পৃথিবীকে কী করে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, তার উপায় ভাবতে হবে আমাদের। শুধু গাছের চারা পুঁতলেই হবে না, এর রক্ষণাবেক্ষণও করতে হবে।” এদিন থেকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর শুরু করলেন ‘সেলফি উইথ স্যাপলিং’ প্রকল্প। 

বিশ্ব পরিবেশ দিবসে টুইট করে আগামী দিনকে আরও সুন্দর করে তুলতে গাছের প্রয়োজনীয়তা উপলব্ধি করে দেশের মানুষকে গাছ লাগানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গ্রহকে আরও সুন্দর করে তুলতে গাছের প্রয়োজনীয়তা নিয়ে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে টুইট করেন তিনি। অন্যদিকে, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর শুরু করলেন সেলফি উইথ স্যাপলিং ক্যাম্পেন। এই প্রকল্পে দেশবাসীকে গাছের চারা পুঁতে তার সঙ্গে সেলফি তুলে তা পোস্ট করার অনুরোধ করেছেন তিনি। এদিন গাছের চারা লাগিয়ে এই প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা কপিল দেব এবং অভিনেতা জ্যাকি শ্রফ। এছাড়াও, বায়ু দূষণ কমাতে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়েও সাধারণ মানুষকে মতামত জানাতে অনুরোধ করেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top