News Flash

  • Home
  • Uncategorized
  • চার লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেটসহ সোনামুড়ায় ধৃত যুবক
Image

চার লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেটসহ সোনামুড়ায় ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ রাজ্যে ফের উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেট৷ সাথে এক যুবককেও আটক করেছে বিএসএফ ৷ সীমান্ত রক্ষী বাহিনীর জনসংযোগ আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন দীপক বিওপি সংলগ্ণ স্থানে ওই মাদকদ্রব্য-সহ যুবককে আটক করেছেন বিএসএফ জওয়ানরা৷


বিএসএফ আধিকারিক জানান, সীমান্তে প্রতিনিয়ত কড়া নজরদারি চলছে৷ তারই ফলশ্রুতিতে সীমান্ত দিয়ে পাচারের সময় ৯৪০টি ইয়াবা ট্যাবলেট-সহ ভারতীয় নাগরিক সবুজের রহমানকে জওয়ানরা আটক করেছে৷ সঞ্জীব কুমারের কথায়, সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন দীপক বিওপি-র জওয়ানরা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ওই যুবককে ইয়াবা ট্যাবলেট পাচার করতে দেখেন৷ সঙ্গে সঙ্গে তাকে আটক করে বিএসএফ৷ তিনি জানান, ধৃত যুবক সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন ধনপুর বিধানসভা কেন্দ্রের তারাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ তার কাছ থেকে বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ৪ লক্ষ ৭০ হাজার টাকা হবে, জানান বিএসএফ আধিকারিক৷


সঞ্জীব কুমার আরও জানান, সবুজের রহমানকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তার গ্রামেরই বাসিন্দা দুলাল মিয়াঁর কাছ থেকে ওই ট্যাবলেটগুলি সংগ্রহ করে বাংলাদেশের কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন দোলাকিয়া গ্রামের বাসিন্দা কমল মিয়াঁকে পৌছে দিতে বলা হয়েছিল তাঁকে৷ বিএসএফ আধিকারিক জানিয়েছেন, দুলাল মিয়াঁ কুখ্যাত পাচারকারী হিসেবে এলাকায় পরিচিত৷ ছোট ছোট প্যাকেটে ৫০০ থেকে ১,০০০টি ইয়াবা ট্যাবলেট ভরতি করে বিশ্বস্ত বাহকের মাধ্যমে ধনপুর, এনসিনগর এবং তারাপুকুর এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা তার রোজকার কাজ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ শীঘ্রই তাকে জালে তোলা সম্ভব হবে বলে বিএসএফ আশা প্রকাশ করেছে৷ সঞ্জীব কুমারের কাছে জানা গেছে, ইয়াবা ট্যাবলেট-সহ ধৃত যুবককে সোনামুড়া থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top