রাজ্যের রসেমবাদক থাঙ্গা ডার্লংয়ের হাতে পদ্মশ্রী পুরস্কার দিলেন ঊনকোটির ডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন ৷৷ রসেমবাদক থাঙ্গা ডার্লং-এর হাতে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার ও দেড় লক্ষ টাকার চেক আজ মঙ্গলবার তুলে দিয়েছেন ঊনকোটির জেলাশাসক রবীন্দ্র রিয়াং৷
উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার ত্রিপুরার গর্ব রাসেম বাদক থাঙ্গা ডার্লংকে পদ্মশ্রী সম্মান ভূষিত করেছে৷

শারীরিক অসুস্থতার কারণে নয়াদিল্লি গিয়ে এই সাম্মানিক পুরস্কার নিজে গ্রহণ করতে পারেননি৷ তাই পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করার জন্য মঙ্গলবার কৈলাসহরে জেলাশাসকের অফিসে কনফারেন্স হল-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ওই অনুষ্ঠানে পদ্মশ্রী থাঙ্গা ডার্লং-এর হাতে পদ্মশ্রী সাম্মানিক পুরস্কারের মেডেল ও মানপত্র তুলে দেন ঊনকোটির জেলাশাসক রবীন্দ্র রিয়াং৷
পদ্মশ্রী পুরস্কার লাভ করে নিজেকে ধন্য মনে করছেন প্রখ্যাত বংশীবাদক থাঙ্গা ডার্লং৷ এই পুরস্কারের জন্য তিনি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি৷