News Flash

  • Home
  • Uncategorized
  • সামান্য কমল পেট্রোল-ডিজেল-এর দর, দুঃশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে আমজনতা
Image

সামান্য কমল পেট্রোল-ডিজেল-এর দর, দুঃশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে আমজনতা

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের হেরফের এবং পেট্রোল-ডিজেলের ক্রয়ে ডলার ও টাকার মধ্যে এক্সচেঞ্জ দর কমছে, তাই মঙ্গলবার ফের দুই জ্বালানি তেলের দাম কমল। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে পেট্রোল-ডিজেলের নতুন দাম। পরিবর্তিত দাম কিছুটা হলেও স্বস্তি দিল দেশবাসীকে। গত কয়েকদিন ধরে অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার আরও এক প্রস্থ সস্তা হল জ্বালানি তেলের দর। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় মঙ্গলবার এক ধাক্কায় ০.০৭ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৩.৪৭ টাকা। ডিজেল আরও ০.২০ পয়সা নেমে হয়েছে ৬৭.৪৮ টাকা। 

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, মঙ্গলবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতেও ০.০৭ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭১.২৩ টাকা প্রতি লিটার এবং ০.২০ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৫.৫৬ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ০.০৭ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ০.২১ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৬.৯১ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৮.৭৬ টাকা প্রতি লিটার (ডিজেল)| অপরদিকে চেন্নাইতে ০.০৭ পয়সা কমার পর পেট্রোলের লিটার প্রতি দাম ৭৪.০১ টাকা, ডিজেলের দাম কমে হয়েছে ৬৯.৩৬ টাকা। প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার কারণে মঙ্গলবার কিছুটা হলেও কমল পেট্রোল-ডিজেলের দর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top