News Flash

  • Home
  • Uncategorized
  • শাকবাড়িতে আগ্ণেয়াস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ, তিনটি দেশী পিস্তল ও কার্তুজসহ বহু সামগ্রী উদ্ধার
Image

শাকবাড়িতে আগ্ণেয়াস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ, তিনটি দেশী পিস্তল ও কার্তুজসহ বহু সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন ৷৷ বাইক চুরির ঘটনায় পুলিশি অভিযানে একের পর এক অস্ত্রের সন্ধান মিলছে৷ সোমবার পুলিশ সটান হাজির হয় অস্ত্রের কারখানায়৷ উদ্ধার করেছে বহু অস্ত্রসস্ত্র ৷ সবই সম্ভব হয়েছে বাইক চুরির অভিযানে গিয়ে অস্ত্র-সহ ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বলে ৷
দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার শাকবাড়ি এলাকায় অস্ত্র তৈরির ছোট কারখানা উদ্ধার করেছে পুলিশ ৷ সোমবার ভোরে সাব্রুম মহকুমার এসডিপিও নির্দেশ দেব এবং মনুবাজার থানার ওসি সমীর দেববর্মা যৌথ অভিযান চালিয়ে শাকবাড়ি এলাকায় একটি বাড়িতে অস্ত্র তৈরির ছোট কারখানার হদিশ পেয়েছেন ৷ ওই বাড়িতে তিনটি দেশী পিস্তল-সহ বন্দুক তৈরির বিভিন্ন সরঞ্জাম, তাজা কার্তুজ ইত্যাদি উদ্ধার করেছেন তাঁরা ৷


প্রসঙ্গত, গত ১ জুন পুলিশ শাকবড়িতে অভিযান চালিয়ে একটি দেশী পিস্তল-সহ ও কার্তুজ, ভোজালি, টর্চ ইত্যাদি সামগ্রী উদ্ধার করেছিল ৷ সাথে স্বর্ণকুমার ত্রিপুরা, বাহাদুর ত্রিপুরা এবং জুয়েল ত্রিপুাকে আটক করেছিল ৷ তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছিল ৷
উল্লেখ্য, ওইদিনের ধৃত স্বর্ণকুমার ত্রিপুরা জেল পলাতক খুনের আসামি ৷ ২০১৪ সালে পুলিশ-কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত স্বর্ণকুমার ৷ ওই মামলায় তার কারাদণ্ড হলে ২০১৬ সালে জেল থেকে সে পালিয়ে গিয়েছিল ৷ ওইদিন তাকে যখন পুলিশ আটক করেছিল তখন তার পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল ৷ অবশ্য, পরে সমস্ত কিছু পুলিশের স্পষ্ট হয়ে গিয়েছে ৷


মনুবাজার থানার ওসি জানান, তাদের জিজ্ঞাসাবাদে একজন স্বীকার করেছিল তারা পিস্তল তৈরির কাজে যুক্ত এবং গোপন ডেরায় প্রচুর অস্ত্র তৈরি হচ্ছে ৷ এই খবরের সূত্র ধরে সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অভিযানে নামে পুলিশ ৷ ওসি সমীর দেববর্মা বলেন, সিআরপিএফ জওয়ানদের নিয়ে ওই অভিযানে গিয়ে ধৃত স্বর্ণকুমার ত্রিপুরার ভাই অর্জুন ত্রিপুরার বাড়িতে হানা দেই ৷ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাশের একটি স্থানে তিনটি দেশী পিস্তল, ২৪টি তাজা কার্তুজ, ১৬৭টি খালি কার্তুজ, ৫ রাউন্ড এসএলআর-এর বুলেট, একটি ওয়েল্ডিং মেশিন, একটি কাটার মেশিন, ড্রিল মেশিন, টোল বক্স-সহ অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top