News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে সন্ত্রাস-মুক্ত অভিযান অব্যাহত : শোপিয়ানে এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

কাশ্মীরে সন্ত্রাস-মুক্ত অভিযান অব্যাহত : শোপিয়ানে এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ৩ জুন (হি.স.): ‘সন্ত্রাস-মুক্ত’ কাশ্মীর গড়তে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। বিগত পাঁচ মাসে নিরাপত্তা বাহিনীর জোরদার অভিযানে কাশ্মীরে কমপক্ষে ১০১ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তার মধ্যে ২৫ জন বিদেশি। বাকি ৭৬ জনই স্থানীয় তরুণ। কাশ্মীরকে ‘সন্ত্রাস-মুক্ত’ করতে ভূস্বর্গে জঙ্গি নিকেশ অভিযান অব্যাহত নিরাপত্তা বাহিনীর। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার মোলু-চিত্রগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 

জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার মোলু-চিত্রগাম এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকেই সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘন্টাখানেকের বেশি সময় ধরে গুলির লড়াই শেষে সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top