News Flash

  • Home
  • Uncategorized
  • শ্যালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাইবাবুসহ দুই
Image

শ্যালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাইবাবুসহ দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুন৷৷ বিশালগড় থানার অধীন হরিশনগর মুন্ডাপাড়ায় ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল রাজন্ত ওড়িয়া৷ যদিও নির্যাতিতা মেয়েটি রাজন্ত ওড়িযার শ্যালিকা৷ ঘটনাটি ঘটেছিল নয় মে৷ ওইদিন ঘটনা জানাজানি হলেও এলাকার লোকজন এবং রাজন্ত ওড়িয়ার পরিবার সিদ্ধান্ত করে মামলা করবে না৷

তবে প্রায় একমাস অতিক্রান্ত হওয়ার পথে শুক্রবার চাইল্ড লাইনের সদস্য নির্মলা ঘোষ ঘটনার খবর পেয়ে তথ্য অনুসন্ধান করে এবং বিশালগড় মহিলা থানায় পূর্বের অভিযোগ মূলে লিখিত মামলা দায়ের করেন৷ মামলার নম্বর ৯/১৯৷ মামলা হয়েছে আইপিসির ৪৪৮/৩৭৬(২)(আই) ধারা মূলে৷ সেই সাথে পক্সো আইনের সংশ্লিষ্ট ধারাও যুক্ত করা হয়েছে৷ অভিযুক্ত রাজন্ত ওড়িয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এগিকে, রাজন্ত ওড়িয়ার ভাই চাইল্ড লাইনের সদস্যাদের সাথে অশালীন ব্যবহার করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ দুইজনকেই সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top