News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম ছয়জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ২ জুন ৷৷ ধর্মনগর পূর্ববাজার এলাকা ও ডিএনভি রোডের মধ্যবর্তী স্থানে বাইক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হল এক যুবক৷ বাইকে করে ৩ যুবক ধর্মনগর পূর্ববাজার থেকে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে মারুতি ভ্যানে ধাক্কা মারে৷ আর এতে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক বিকু পাল সহ বাকি দুইজন৷

ঘটনার সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় তাদের ধর্মনগর হাসপাতালে পাঠানো হয়৷ এই দুর্ঘটনায় বাইক চালকের মাথায় আঘাত লাগলেও বাকিদের কিছু হয় নি৷ তবে দুর্ঘটনাগ্রস্ত বাইকটির ব্যাপক ক্ষতি হয়েছে৷ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়৷ দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যানের চালক জানান ওনার গাড়ির গতি কম ছিল৷ কিন্তু বাইকটি মাত্রাতিরিক্ত গতিতে এসে গাড়িতে ধাক্কা দিয়েছে৷


এদিকে, শনিবার সন্ধ্যায় চড়িলাম বাজার সংলগ্ণ এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন শিশুসহ মোট তিনজন৷ আগরতলামুখী একটি বাইক সায়ন্তিকা চক্রবর্তীকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে যায় সে৷ বাইকে থাকা এক মহিলা সহ শিশুও ছিটকে পড়ে জাতীয় সড়কে৷ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় বিশালগড়স্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা৷ আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top