News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বাঁশ শিল্পের বিকাশে স্বাক্ষরিত মউ
Image

রাজ্যে বাঁশ শিল্পের বিকাশে স্বাক্ষরিত মউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন ৷৷ রাজ্যের বাঁশ ভিত্তিক কুটির ও হস্তশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলার ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং ত্রিপুরা ব্যাম্বো মিশন-এর মধ্যে আজ রবিবার মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট (মউ) স্বাক্ষরিত হয়েছে৷ রাজধানীর লিচু বাগান এলাকার ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর কনফারেন্স হল-এ স্বাক্ষরিত হয়েছে মউ চুক্তি৷ মউ চুক্তি সম্পাদন কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা শশীরঞ্জন কুমার, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের আধিকারিক নাগেশকুমার বি প্রমুখ৷ আজকের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাঁশ গবেষণা কেন্দ্রের প্রাঙ্গণে তৈরি বিভিন্ন প্রজাতির বাঁশের নার্সারি ঘুরে দেখেন৷ এর পর তিনি এখানে রাখা বিভিন্ন আকারের, বিভিন্ন নকশার বাঁশ কাটার যন্ত্রপাতি দেখেন৷


প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা সে-সব চালিয়ে দেখান মুখ্যমন্ত্রীকে৷ তিনি নিজেও হাতে নিয়ে দেখেন তাঁদের তৈরি বাঁশজাত সামগ্রী৷ সব শেষে স্বাক্ষরিত হয় মউ চুক্তি৷ ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা এবং ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর পক্ষে আরকে শ্রীবাস্তব মউ-এ স্বাক্ষর করেছেন৷


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, মউ স্বাক্ষরের ফলে একদিকে যেমন বাঁশ গবেষণার উন্নয়ন হবে, তেমনি রাজ্যের বাঁশশিল্পের সঙ্গে যুক্তরা লাভবান হবেন৷ পাশাপাশি তিনি বলেন, রাজ্যে বিপুল পরিমাণে বাঁশ উৎপাদিত হয়৷ এখানকার মানুষ বাঁশকে ভিত্তি করে বহু সুন্দর সুন্দর সামগ্রী তৈরি করেন৷ কিন্তু আগে কখনও তা বিপণন এবং বিদেশে রফতানির কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি৷

ফলে এই সকল কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা তেমনভাবে লাভবান হতে পারেননি৷ এখন সরকার তাঁদের কথা চিন্তা করে নানা পদক্ষেপ গ্রহণ করছে৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, বাঁশের কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা যাতে সঠিক অর্থ পান, এই বিষয়টি সকলকে নজরে রাখতে হবে৷ কী করে সস্তায় সামগ্রী তৈরির কাঁচামাল জঙ্গল থেকে নিয়ে আসা যায় এর ব্যবস্থা করতে হবে৷ এদিন মুখ্যমন্ত্রী ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শিল্পীকে মানপত্র তুলে দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top