News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে ভারত অভিযান শুরু করার আগে কোহলিকে অপরিণত বললেন কাগিসো রাবাদা
Image

বিশ্বকাপে ভারত অভিযান শুরু করার আগে কোহলিকে অপরিণত বললেন কাগিসো রাবাদা

লন্ডন, ২ জুন (হি.স.) : বিশ্বকাপে ভারত অভিযান শুরু করার আগে ‘মেন ইন ব্লু’ ক্যাপ্টেনকে অপরিণত বললেন কাগিসো রাবাদা৷ প্রোটিয়া পেসারের মতে, মাঠে বিরাট কোহলির আচরণ পরিণত নয়৷ আগামী বুধবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত৷ আর উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছে প্রোটিয়াবাহিনী৷ রবিবার কেনিংটন ওভালেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা৷ আর তার পরই রোজ বোলে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ডু’প্লেসি অ্যান্ড কোং৷

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই কোহলির বিরুদ্ধে বাকযুদ্ধে প্রোটিয়া পেসার৷ এই মুর্হূতে বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে বিশ্বের এক নম্বর বোলার৷ সম্প্রতি দ্বাদশ আইপিএলে একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলেছে বিরাট-রাবাদা৷ সেই অভিজ্ঞতা থেকে ডানহাতি প্রোটিয়া পেসার এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমি গ্লেম প্ল্যান নিয়ে ভাবছিলাম৷ কিন্তু আমাকে বাউন্ডারি মেরে আমার সঙ্গে তর্ক শুরু করে দেয়৷ ওকে আপনি প্রত্যাঘাত দিলেই রেগে যায়৷ আমি এই ধরনের ব্যক্তিদের পছন্দ করি না৷’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন রাবাদা৷ আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিয়েছেন কোহলি৷ এখনও ফ্র্যাঞ্চাইজির জার্সি ছেড়ে দেশের জার্সি গায়ে চাপিয়েছেন দু’জনে৷ বাইশ গজে ব্যাট-বলের যুদ্ধে সম্মুখসমরে কোহলি-রাবাদা৷ বিরাট সম্পর্কে প্রোটিয়া পেসারের বক্তব্য, ‘কোনও সন্দেহ নেই ও অসাধারণ প্লেয়ার৷’ আইপিএলের পর প্রথমবার মুখোমুখি হতে চলেছেন বিরাট-রাবাদা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top