News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গনা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতির শুভেচ্ছা
Image

তেলেঙ্গনা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতির শুভেচ্ছা

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) :  তেলেঙ্গনা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার তিনি এক ট্যুইটবার্তায় তেলেঙ্গনা রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তেলেঙ্গনাবাসীকে শুভেচ্ছা জানান। 


২০১৪ সালের ২ জুন সরকারিভাবে তেলেঙ্গনা রাজ্য প্রতিষ্ঠিত হয়। তেলেঙ্গনা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।


তেলেঙ্গনা রাজ্যের প্রতিষ্ঠা দিবসে টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এবছর তেলেঙ্গনা রাজ্য পাঁচ বছর পার করে ছবছরে পা রাখল। এই উপলক্ষ্যে শনিবার রাত থেকে রাজধানী হায়দরাবাদকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। সাজানো হয়েছে রাজ্যের সচিবালয়ও। এদিন সকাল থেকে রাজ্যের বিভন্ন প্রান্তে সরকারি দফতরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top