News Flash

  • Home
  • Uncategorized
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করল লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করল লিভারপুল

মাদ্রিদ, ২ জুন (হি.স.) : টটেনহ্যাম হটস্পারকে ২-০ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল লিভারপুল৷ এর ফলে ৬ বারের ইউরোপ সেরা দ্য রেডস৷ সেই সঙ্গে প্রথমবার ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতলেন জুর্গেন ক্লপ৷

১১ বছর পর ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই ক্লাব। মহম্মদ সালাহ, সাদিও মানে, সন হিউং মিন, লুকাসদের সঙ্গে নিজেকে সেরা প্রামাণের লড়াইয়ে ছিলেন জার্মান কোচ৷ ফাইনালের ‘ব্যাড প্যাচ কাটিয়ে শনিবার রাতে এস্তাদিও মেট্রোপলিটানোয় নিজেকে ‘লাকি’ প্রমাণ করলেন ক্লপ৷

ম্যাচের শুরুতেই মহম্মদ শালাহের গোলে এগিয়ে যায় লিভারপুর৷ ম্যাচের প্রথম মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন শালাহ৷ গত মরশুমে চোটের জন্য ফাইনালে খেলা হয়নি মিশরীয় এই ফরোয়ার্ডের৷ কিন্তু এবার শুরুতেই পার্থক্য গড়েন দেন৷ ম্যাচের শেষ দিকে অর্তাৎ ৮৭ মিনিটে ওরিগির গোলে টটেনহ্যামকে হারিয়ে ইউরোপ সেরার খেতাব জিতে নেয় লিভারপুল৷

এ নিয়ে ছ’বার ইউরোপীয় খেতাব জিতল ‘দ্য রেডস’৷ আর ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া ক্লপ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন প্রথমবার৷ ইংল্যান্ডের ক্লাব হিসেবে সবচেয়ে বেশিবার ইউরোপীয়ন কাপ জিতল লিভারপুল৷ তিনবার উয়েফা কাপ ও তিনবার উয়েফা সুপার কাপ৷ এছাড়াও দ্য রেডসের দখলে ১৮টি লিগ খেতাব, ৭টি এফএ কাপ এবং রেকর্ড সংখ্যক ৮বার লিগ কাপ এবং ১৫বার এফএ কমিউনিটি শিল্ড ও একবার ফুটবল লিগ সুপার কাপ চ্যাম্পিয়ন লিভারপুল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top