News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ফের আক্রান্ত সপা নেতা, এবার গ্রেটার নয়ডা
Image

উত্তর প্রদেশে ফের আক্রান্ত সপা নেতা, এবার গ্রেটার নয়ডা

নয়ডা (উত্তর প্রদেশ), ১ জুন (হি.স.): বিগত ১২ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বার| উত্তর প্রদেশে ফের আক্রান্ত হলেন সমাজবাদী পার্টি (সপা)-র একজন নেতা| জৌনপুরের পর এবার গ্রেটার নয়ডা| শুক্রবার রাতে বন্ধুর সঙ্গে এসইউভি গাড়িতে চেপে এটা সেক্টরে অবস্থিত বাড়িতে ফিরছিলেন সমাজবাদী পার্টির জেলা সচিব ব্রজপাল রাঠি| গাড়ি চালাচ্ছিলেন চালক, টোয়োটা ফর্চুনার গাড়ির পিছনে বসেছিলেন রাঠি ও তাঁর বন্ধু| রাতের অন্ধকারে তিলপাট্টা চকের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ব্রজপালকে লক্ষ্য করে গুলি চালায়| হাতে গুলি লাগায় গুরুতর জখম হন ব্রজপাল, রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ওই সপা নেতা আপাতত বিপদমুক্ত|

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার সুরজপুর থানা এলাকায়| এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, এর আগে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল ব্রজপাল রাঠিকে| কিন্তু, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়| পুলিশি নিরাপত্তা উঠে যাওয়ার পরই আক্রান্ত হলেন সপা নেতা ব্রজপাল রাঠি| এই হামলার প্রেক্ষিতে পুলিশের অনুমান, রাজনৈতিক শত্রুতার কারণেই সম্ভবত এই আক্রমণ| প্রসঙ্গত, এর আগে শুক্রবার সকালে (৩১ মে) উত্তর প্রদেশের জৌনপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন সপা নেতা লালজি যাদব|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top