News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়ার বার্তা কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধীর
Image

বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়ার বার্তা কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১ জুন (হি.স.) : বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়ার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধী। শনিবার সেন্ট্রাল হলে কংগ্রেসের বৈঠকে চূড়ান্ত হল দলের সংসদীয় দলনেতা। আরও এক বার সোনিয়া গান্ধীর উপরই আস্থা রাখলেন কংগ্রেসের সাংসদরা। এদিন বৈঠকে বক্তৃতা রাখতে গিয়ে ৫২ জন সাংসদের উদ্দেশে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, “প্রত্যেকদিন বিজেপির সঙ্গে লড়তে হবে।” আরও আক্রমণাত্মক হওয়ার বার্তা দেন তিনি। রাহুল এদিন স্পষ্ট করে দেন, দেশের প্রত্যেক নাগরিকের জন্য কাজ করতে হবে দলের সাংসদদের। ঘৃণা, ভয়, ক্রোধের বিরুদ্ধে লড়ার পরামর্শ দেন তিনি।

প্রাথমিকভাবে মনে হয়েছিল রাহুলকেই সংসদীয় দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। কারণ, তিনি ইতিমধ্যেই মনস্থির করে নিয়েছেন, কংগ্রেস সভাপতি থেকে সরে দাঁড়াবেন। কংগ্রেস নেতৃত্বদের জোরাজুরিতে ওই পদের দায়িত্ব সামলাচ্ছেন। সূত্রে খবর, নতুন মুখের সন্ধান মিললেই ওই পদ ছেড়ে দেবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন রাহুল।

উল্লেখ্য, এবারেও বিরোধী দলনেতা হওয়ার মতো প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। লোকসভা আসনের ১০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৫৫টি আসন প্রয়োজন বিরোধী দলনেতা হওয়ার জন্য। সেখানে বিরোধী দলগুলির মধ্যে কংগ্রেসের সর্বোচ্চ ৫২ সাংসদ রয়েছে। ২০১৪ সালেও বিরোধী দলনেতার অস্তিত্ব ছিল না। কংগ্রেসের দখলে ছিল মাত্র ৪৪ সাংসদ। লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসাবে ছিলেন মল্লিকার্জুন খাড়গে। এ বারের নির্বাচনে কর্নাটকের গুলবর্গা কেন্দ্র থেকে নজিরবিহীনভাবে হারেন কংগ্রেসের এই প্রবীণ নেতা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top