News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজদ্রোহীদের দৌরাত্ম্যে অতিষ্ট কৈলাসহরের মানুষ
Image

সমাজদ্রোহীদের দৌরাত্ম্যে অতিষ্ট কৈলাসহরের মানুষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷৷ চোর, ছিনতাইকারী ও সমাজদ্রোহীদের ত্রিবেণী সংযোগে কৈলাসহর শহরের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন৷ প্রতি রাতেই কোন না কোন ঘটনা সংগঠিত হচ্ছে৷ পুলিশ প্রশাসনের অস্তিত্ব নিয়ে প্রশ্ণ তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয় জনগণ৷ বৃহস্পতিবার রাতে শহরের নেতাজী কর্নারে ২ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ কৈসাসহর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শনিবার থানা কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে৷

অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷ উনকোটি জেলার জেলা সদর কৈলাসহর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত৷ সীমান্তঘেষা এই শহরে প্রায় প্রতিনিয়তই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে৷ গত ১মাসে কৈলাসহর শহরে ১০টি চুরির ঘটনা ঘটেছে৷ একটি ক্ষেত্রেও পুলিশ সাফল্য পায়নি৷ সর্বশেষ বৃহস্পতিবার রাতে দুটি দোকানে হানা দেয় চোরের দল কয়েক লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ শুক্রবার কৈলাসহর থানায় ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করেছেন৷

এর আগেও তারা কৈলাসহর থানা কর্তৃপক্ষকে ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করে চুরি ছিনতাইয়ের ঘটনা বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন ৷ কিন্তু তাতে তেমন কোন সাফল্য মেলেনি৷ শহর এলাকায় কয়েকটি রাস্তায় সিসি টিভি লাগিয়েছে পুলিশ৷ রাতে টহলদারী থাকলেও চুরি ছিনতাইয়ের ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না৷ তাতে তীব্র সমালোচনার মুখে পড়েছে পুলিশ৷ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ শুক্রবার শেষ বারের মতো ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এসব ঘটনা বন্ধ করতে পুলিস সক্ষম না হলে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷ তারা পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার আঙুল তুলেছেন৷ পুলিস সক্রিয় ভূমিকা পালন করলে এধরনের চুরি, ছিনতাই ও অসামাজিক কাজকর্ম অনায়াসে বন্ধ করা সম্ভব হবে বলে ব্যবসায়ী বৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top