News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সহ পূর্বোত্তরের বিভিন্ন ট্রেনে যোগ হচ্ছে অতিরিক্ত কামরা
Image

ত্রিপুরা সহ পূর্বোত্তরের বিভিন্ন ট্রেনে যোগ হচ্ছে অতিরিক্ত কামরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ আগরতলা-গর্জি এবং আগরতলা-ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত কামরা জুড়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ তাতে মোট ৪৯০টি আসন বেড়েছে৷ এছাড়া, জনপ্রিয় প্যাসেঞ্জার ট্রেনগুলিতেও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়ায় অতিরিক্ত ৮১০টি আসন বেড়ে গিয়েছে৷ মূলত, স্বাচ্ছন্দ্যের পাশাপাশি অধিক যাত্রী পরিবহণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা৷


শর্মা জানান, আগরতলা-গর্জি দুটি প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত কামরা যুক্ত করা হয়েছে৷ ৫৫৬৮১/৫৫৬৮২ এবং ৫৫৬৮৩/৫৫৬৮৪ এই দুটি ট্রেনে চারটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা এবং একটি লাগেজ ভ্যান জুড়ে দেওয়া হয়েছে৷ তাতে ওই ট্রেনগুলিতে বর্তমানে যাত্রীদের জন্য অতিরিক্ত চারশোটি নতুন আসন উপলব্ধ হয়েছে৷ তিনি আরও জানান, ৫৫৬৭৯/৫৫৬৮০ আগরতলা-ধর্মনগর ট্রেনেও সাধারণ দ্বিতীয় শ্রেণির একটি কামরা জুড়ে দেওয়া হয়েছে৷ ফলে, এই ট্রেনের যাত্রীরা এখন থেকে অতিরিক্ত ৯০টি আসন পরিষেবার সুবিধা পাবেন৷


প্রণবজ্যোতি শর্মার কথায়, পূবর্োত্তরের আরও কয়েকটি জনপ্রিয় প্যাসেঞ্জার ট্রেনেও অতিরিক্ত কামরা যুক্ত করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ তিনি জানান, ৫৫৬১৫/৫৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে একটি এসি-থ্রি টায়ার কোচ লাগানো হয়েছে৷ তাতে ৬৪টি অতিরিক্ত আসন ওই ট্রেনে উপলব্ধ হচ্ছে৷ পাশাপাশি নিউ বঙাইগাঁও-গুয়াহাটি তিনটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সাধারণ দ্বিতীয় শ্রেণির তিনটি কামরা যুক্ত হয়েছে৷ ফলে, ৫৫৮০৩/৫৫৮০৪, ৫৫৮০৯/৫৫৮১০ এবং ৫৫৮১৭/৫৫৮১৮, এই তিনটি ট্রেনে এখন থেকে অতিরিক্ত ২৭০টি আসন উপলব্ধ হবে৷


প্রণবজ্যোতি শর্মার কথায়, রাঙাপাড়া-রঙিয়া ৫৫৮৯৩/৫৫৮৯৪ এবং ৫৫৮৯৫/৫৫৮৯৬ একজোড়া প্যাসেঞ্জার ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির চারটি কোচ যুক্ত করা হয়েছে৷ তাতে, ওই দুটি ট্রেনে ৩৬০টি অতিরিক্ত আসন পাচ্ছেন যাত্রীরা৷ তিনি আরও জানান, ১৫৭১৫/১৫৭১৬ কিষাণগঞ্জ-আজমের গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেনে কিষাণগঞ্জ থেকে একটি এসি-থ্রি টায়ার যুক্ত করা হয়েছে৷ ফলে, ওই ট্রেনের যাত্রীরা অতিরিক্ত ৬৪টি এসি আসনের সুবিধা পাচ্ছেন৷ একইভাবে ১৫৭২১/১৫৭২২ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস ট্রেনে নিউ জলপাইগুড়ি প্রান্ত থেকে একটি এসি-থ্রি টায়ার কামরা জুড়ে দেওয়া হয়েছে৷ তাতে ওই ট্রেনের যাত্রীরাও অতিরিক্ত ৬৪টি এসি আসনের সুযোগ পাবেন৷


জনসংযোগ আধিকারিক শর্মার বক্তব্য, বিভিন্ন ধরনের কোচ সংযোগের মাধ্যমে স্থায়ীভাবে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের ক্ষমতা বাড়িয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ এই অঞ্চলের রেল যাত্রীদের জন্য আরও ট্রেনে অধিক আসনের ব্যবস্থা করার যে নীতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গ্রহণ করেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রয়াস, দাবি করেন তিনি৷ তাঁর আরও দাবি, অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ায় অধিক সংখ্যায় যাত্রী স্বাচ্ছন্দ্যের সাথে যাতায়াত করতে পারবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top