News Flash

  • Home
  • Uncategorized
  • গণধোলাইয়ের পর পুলিশে দেওয়া হল ছিনতাইবাজকে
Image

গণধোলাইয়ের পর পুলিশে দেওয়া হল ছিনতাইবাজকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ বুধবার সকালে রাজধানী আগরতলা শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাড়ির কাছাকাছি স্থানে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করেছে ছিনতাইবাজরা৷ স্থানীয়রা ধাওয়া করে বাইক সহ একজন ছিনতাইবাজকে আটক করেছেন৷ অপর এক ছিনতাইবাজ পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকার ছিনতাইয়ের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বুধবার সকালে রাজধানী আগরতলা শহর এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের গলি থেকে এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে৷

দুই যুবক বাইক করে এসে এই ঘটনা সংগঠিত করে৷ যে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই হয়েছে তার নাম অঞ্জলি দত্ত৷ তারা দুইজন মিলে বটতলা থেকে নিজবাড়ি মাস্টারপাড়া যাচ্ছিলেন৷ তখন সকাল পৌনে নয়টা৷ হঠাৎ দুই যুবক বাইকে করে এসে অঞ্জলি দত্ত নামে মহিলার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা৷ মহিলাদের চিৎকারে লোকজন বেরিয়ে আসেন৷ ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করলে এক ছিনতাইকারী ডেগার উচিয়ে পালিয়ে যায়৷ বাইক সহ এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়৷ আটক ছিনতাইকারীকে উত্তম-মধ্যম দিয়ে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷


ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পুলিশের ভূমিকাতেও ক্ষোভ বাড়ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top