News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচটি পিস্তল ও ছয়টি ম্যাগাজিনসহ এক মহিলা ও দুই যুবক ধৃত আগরতলা রেলস্টেশনে
Image

পাঁচটি পিস্তল ও ছয়টি ম্যাগাজিনসহ এক মহিলা ও দুই যুবক ধৃত আগরতলা রেলস্টেশনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজ্যে বড় ধরনের অস্ত্র চোরাকারবারে থাবা বসিয়েছে রেল পুলিশ৷ গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আগ্ণেয়াস্ত্র-সহ তিনজনকে জালে তুলে নেওয়া হয়েছে৷
বুধবার রেলওয়ে পুলিশ ফোর্সের সহকারী কমান্ডেন্ট অভয়কুমার সিং জানান, ৫টি পিস্তল ও ৬টি ম্যাগাজিন-সহ এক মহিলা ও দুই যুবককে আটক করা হয়েছে৷ এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, গোপন সূত্রে খবর মিলেছিল আগরতলায় আগ্ণেয়াস্ত্র পাচার হবে৷ তিনি জানান, লামডিং থেকে এক মহিলা অস্ত্র নিয়ে দেওঘর এক্সপ্রেসে আগরতলার উদ্দেশে রওয়ানা দেন৷ ওই মহিলার অস্পষ্ট একটি ছবি রেল পুলিশের হাতে এসেছিল৷ সেই খবরের ভিত্তিতে ধর্মনগর স্টেশন থেকে রেল পুলিশের একটি টিম ওই ট্রেনে উঠে৷


অভয়কুমার সিঙের কথায়, দেওঘর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে সাধারণ কামড়ায় ওই মহিলার সন্ধান মিলে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাগ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়৷ তিনি বলেন, ওই মহিলাকে আগরতলায় নিয়ে আসার পথে জিজ্ঞাসাবাদে জানা যায় দুজন তার কাছ থেকে এই অস্ত্র সংগ্রহ করতে স্টেশনে আসবে৷ সেই মোতাবেক আগরতলা স্টেশনে আরপিএফ-কে সতর্ক করা হয় এবং তাঁদের প্রস্তুত থাকতেও বলা হয়৷


তিনি জানান, আগরতলা স্টেশনে পৌছে ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়৷ এর পর নিরাপদ দূরত্বে থেকে তাকে নজরে রাখা হয়৷ ওই সময় দুই যুবক মহিলার সাথে দেখা করতে আসে৷ তখনই দুজনকে আটক করা হয়৷ অভয়কুমার সিং জানিয়েছেন, ধৃত তিনজনের পরিচয় জানা গিয়েছে৷ তারা গোমতি জেলার নতুনবাজারের বাসিন্দা সইলারানি চাকমা, সিপাহিজলা জেলার গোলাঘাটির বাসিন্দা লরেন্স দেববর্মা ও বিনোদ দেববর্মা৷ তিনি জানান, তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, দুটি মোবাইল ও নগদ পাঁচ হাজার টাকা এবং একটি রেডিও উদ্ধার হয়েছে৷ পিস্তলগুলির মধ্যে দুটি ইতালি এবং তিনটি মায়ানমারে তৈরি হয়েছে৷


আগ্ণেয়াস্ত্র-সহ তাদের আমতলি থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷ আমতিল থানার ওসি জানিয়েছেন, ধৃত তিনজনের জিজ্ঞাসাবাদ চলছে৷ এই অস্ত্র তারা রাজ্যে কেন এনেছেন এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত কিছুর রহস্য উন্মোচনের চেষ্টা চলছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় একসাথে ৫টি বিদেশী বন্দুক উদ্ধারের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক৷ এই আগ্ণেয়াস্ত্র আমদানির পেছনে রহস্য উন্মোচন করা সম্ভব না হলে, ত্রিপুরার আইন-শৃঙ্খলা বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top