News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে কংগ্রেস সরকারকে সমর্থন করে যাবে বিএসপি
Image

রাজস্থানে কংগ্রেস সরকারকে সমর্থন করে যাবে বিএসপি

জয়পুর, ২৯ মে (হি.স.) :  লোকসভা নির্বাচনে রাজস্থানে ভরাডুবির পর কংগ্রেসের অন্দরে জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি রাজ্য সরকারের কাজে অনাস্থা প্রকাশ করেছে বহু কংগ্রেস নেতা। কিন্তু এত কিছুর পরেও রাজ্যের কংগ্রেস সরকারকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে এই সিদ্ধান্ত বলে বিএসপি তরফে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে বুধবার বিএসপি নেতা রামজি গৌতম বলেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে বিএসপি সভাপতি মায়াবতী রাজ্যের কংগ্রেস সরকারকে সমর্থন জানিয়েছেন। এই সমর্থন চালিয়ে যাবে বিএসপি। রামজি গৌতম আরও বলেন, জাতপাত এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরাবরই লড়েছে বিএসপি। সমস্ত বিএসপি বিধায়কদের কংগ্রেস সরকারকে সমর্থন করার জন্য বলা হয়েছে। বিএসপি বিধায়কদের মধ্যে কেউ যদি এর বিরোধিতা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top