News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর শপথগ্রহণে যোগ দেবেন সোনিয়া, রাহুল
Image

নরেন্দ্র মোদীর শপথগ্রহণে যোগ দেবেন সোনিয়া, রাহুল

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এই শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ না করলেন উপস্থিত থাকবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দলের সভাপতি রাহুল গান্ধী। বুধবার কংগ্রেসের তরফে এমনই জানানো হয়েছে। 

বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৩ আসনে জয় লাভ করে সরকার গড়তে চলেছে। সেই উপলক্ষ্যে সবকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই উপলক্ষ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। পাশাপাশি উপস্থিত থাকবেন গুলাম নবি আজাদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০১৪ সালেও নরেন্দ্র মোদীর শপথগ্রহণে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী।

বৃহস্পতিবার দিল্লির রায়সিনহা হিলসে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top