News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কলেজগুলিতে শুরু ভর্তি প্রক্রিয়া, পঠন পাঠন আরম্ভ ৮ জুলাই
Image

রাজ্যের কলেজগুলিতে শুরু ভর্তি প্রক্রিয়া, পঠন পাঠন আরম্ভ ৮ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ রাজ্যের সরকারি কলেজগুলিতে আজ থেকে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে৷ চলবে ১৫ জুন পর্যন্ত৷ তবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল প্রকাশিত হয়নি৷ তাই এখন শুধু বিজ্ঞান বিষয়ে ভরতি চলছে৷


এ-বিষয়ে মহিলা কলেজের অধ্যক্ষা মনিদীপা দেববর্মা জানিয়েছেন, অফলাইনে ভরতির করা হবে৷ ৮ জুলাই থেকে কলেজগুলিতে পঠন-পাঠন শুরু হবে৷ তিনি জানিয়েছেন, ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে ভরতি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে৷ আজ থেকেই ফর্ম বিলি এবং জমা নেওয়া হচ্ছে৷ ১৫ জুন পর্যন্ত চলবে এই প্রক্রিয়া৷ তাঁর কথায়, ১৭ থেকে ২০ জুন জমাকৃত সমস্ত ফর্ম স্ক্রুটিনি করা হবে৷

২৪ জুন মেধা তালিকা প্রকাশিত হবে৷ তিনি আরও জানান, প্রকাশিত তালিকার ভিত্তিতে ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত কলেজে ভরতি হতে পারবেন ছাত্রছাত্রীরা৷ প্রসঙ্গত, আগরতলায় ২২টি ডিগ্রি কলেজ রয়েছে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কলেজ ছাড়াও সিবিএসই এবং আইসিএসই অনুমোদিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ওই কলেজগুলিতে ভরতি হবেন৷ আজ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top