News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব কুমারের খোঁজে ‘সিট্’-এর সদস্য দুই পুলিশ কর্তাকে জেরা করল সিবিআই
Image

রাজীব কুমারের খোঁজে ‘সিট্’-এর সদস্য দুই পুলিশ কর্তাকে জেরা করল সিবিআই

কলকাতা, ২৮ মে (হি.স.): সারদাকাণ্ডের তদন্তে জোর তৎপরতা শুরু করল সিবিআই । সারদা মামলার প্রথম তদন্তকারী আধিকারিক প্রভাকর নাথকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল সিবিআই । মঙ্গলবার সকালে প্রভাকর নাথকে সিজিও কমপ্লেক্সে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । সারদাকাণ্ডের তদন্তে এর আগেও একাধিক বার তলব করা হয়েছিল প্রভাকর নাথকে । কিন্তু, বহুবার তলব সত্ত্বেও তিনি হাজিরা দেননি । আগে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় কর্মরত ছিলেন প্রভাকর নাথ । সারদা কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা  ‘সিট’-এর অন্যতম সদস্য প্রভাকর নাথ ।


সিবিআই সূত্রে জানা গেছে, প্রভাকর নাথকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে । অন্যদিকে, প্রভাকর নাথের পাশাপাশি রাজ্য পুলিশের আরও এক তদন্তকারী আধিকারিক দিলীপ হাজরাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই । দিলীপ হাজরাকেও এদিন সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হয় । সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি এই পুলিশ কর্তা । মনে করা হচ্ছে তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার তথা ‘সিট’-এর প্রধান রাজীব কুমারের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই প্রভাকর নাথ এবং দিলীপ হাজরাকে ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ।
সিবিআই সূত্রে জানা গেছে, সারদার লাল ডায়েরি, পেন ড্রাইভের মতো গুরুত্বপূর্ণ নথি এখনও হাতে পায়নি তদন্তকারী সংস্থা । সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে সিবিআই । রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই । এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে টানা ৫ দিন রাজীবকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । তখন তাদের হেফাজতে নেওয়ার এক্তিয়ার দেয় নি সুপ্রিম কোর্ট ।

সোমবারই রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই । কিন্তু গতকাল সিবিআই দফতরে হাজিরা দেননি রাজীব কুমার । পরে সিআইডির তরফে সিবিআইকে জানানো হয়, রাজীব কুমার ৬ দিনের ছুটিতে বারাণসীতে রয়েছেন । সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার । কিন্তু রাজীব কুমারকে আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না বলে সিবিআই সূত্রে খবর । দু-একদিনের মধ্যেই রাজীব কুমারকে আবারও তলবের নোটিশ দেওয়া হতে পারে বলে জানা গেছে । রাজীবকে জিজ্ঞাসাবাদের আগে সারদা মামলার প্রথম তদন্তকারী অফিসারকে সিবিআইয়ের তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।
রাজীব কুমারের বাড়িতে ফের সিবিআই হানা দেয় গত রবিবার সন্ধে বেলা । বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে সিবিআই জানিয়ে আসে সোমবার ১০ তার মধ্যে হাজিরা দিতে হবে সিবিআই দফতরে  । কিন্তু যাননি রাজীব কুমার । দুপুরে সিআইডির তরফে দুই আধিকারিক গিয়ে মুখ বন্ধ খামে একটি চিঠি দিয়ে আসেন সিবিআইকে । জানা গেছে ওই চিঠিতে রাজীব কুমার জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণে সাতদিন ছুটিতে আছেন । তাই, সিবিআইয়ের কাছে ৭ দিন সময় চাইছেন ।

তা নিয়েও প্রশ্নই কম নেই । ভোটের মাঝে এডিজি সিআইডি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন । বিধি উঠতেই রবিবার সন্ধে বেলা বিজ্ঞপ্তি জারি করে নবান্ন রাজীব কুমারকে ওই পদে ফিরিয়ে আনে । সোমবার দুপুরে সিআইডি কর্তাদের যাওয়ায় প্রশ্ন ওঠে, রাজীব কি চার্জ নিয়েছেন ? ছুটিতে থাকলে কী ভাবে চার্জ নিলেন তিনি ? আর যদি চার্জ নাই নেন তাহলে সিআইডি কী করে তাঁর বার্তাবাহক হিসেবে কাজ করল । যদিও ওই চিঠির বিষয়বস্তু নিয়ে রাজ্যের গোয়েন্দারা প্রকাশ্যে কিচ্ছুই বলেননি ।

আজ প্রভাকর নাথকে জেরার পর অনেকেই মনে করছেন, এবার ‘সিট’-সদস্য সমস্ত পুলিশ কর্তাদের পরপর তলব করবে সিবিআই । 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top