News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যরত জিআরএস আক্রান্ত কদমতলা ব্লকে
Image

কর্তব্যরত জিআরএস আক্রান্ত কদমতলা ব্লকে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৭ মে৷৷ উত্তরের কদমতলা ব্লকাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের শ্রমিক দ্বারা কর্তব্যরত অবস্থায় জিআরএস আক্রান্ত৷ জানা যায় বাঘন গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে রেগার কাজ না থাকায় দুইজন ব্যক্তি পঞ্চায়েতের জিআরএস সিরাজ উদ্দিন কে প্রচন্ড ভাবে মারধর করে৷ তারা হলেন জাবির হোসেন ও আজির উদ্দিন নামের দুই যুবক৷মারধরের ঘটনা চাউর হতেই কদমতলা ব্লগ থেকে অন্যান্য জিআরএস ও স্টাফ ছুটে যায় বাঘন পঞ্চায়েতে৷সেখান থেকে সিরাজ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে কদমতলা প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করানো হয়৷পরে কদমতলা থানায় ওই দুই ব্যক্তির নামে মামলা রুজু করা হয়৷

জি আর এস সিরাজ উদ্দিন জানান ওই দুই ব্যক্তি প্রথমে এসে রেগার কাজ ব্যাপারে জানতে চায়৷ উনি বলেন এস্টিমেট না থাকায় কাজ করানো সম্ভব হচ্ছেনা৷ ইস্টিমিট আসলেই কাজ করা হবে৷এই কথা বলতে না বলতেই তারা দুজন চড়াও হয় জিআরএস সিরাজ উদ্দিনের উপর এবং প্রচন্ড ভাবে মারধর করে বলে জি আর এস সিরাজ উদ্দিনের অভিযোগ৷এই ঘটনায় অন্যান্য জিআরএস রাও খুব প্রকাশ করেন৷ এই ভাবে পঞ্চায়েতে জিআরএস আক্রান্ত হলে রেগার কাজ কি ভাবে করা সম্ভব৷

উনাদের বক্তব্য হলো রেগার কাজের ইস্টিমেট এর সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সচিবের মাধ্যমে রেগার কাজ করানো হয়ে থাকে৷ পঞ্চায়েত প্রতিনিধিরা যদি এস্টিমেট এর জন্য উদ্যোগ না নেয় তাহলে জিআরএস দের কি করণীয় আছে বলে জানান জিআরএস কর্তৃপক্ষরা৷ তবে ডিউটিরত অবস্থায় সরকারি অফিসে একজন সরকারি কর্মচারী কে মারধরের ঘটনায় ওটা কদমতলা জুড়ে সমালোচনার ঝড় বইছে৷ এদিকে কদমতলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top