News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকছড়ায় মিঠু ভৌমিক হত্যা মামলায় আরও চারজন গ্রেপ্তার
Image

ফটিকছড়ায় মিঠু ভৌমিক হত্যা মামলায় আরও চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ ভাটি ফটিকছড়ায় মিঠু ভৌমিক হত্যাকাণ্ডে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে৷ লেফুঙ্গা থানার ওসি নকুল দেববর্মা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷

উল্লেখ্য, গত শনিবার রাতে বন্ধুর সঙ্গে বাইকে ফেরার সময় তাকে হত্যা করা হয়েছিল৷ এই ঘটনাকে কেন্দ্র করে ভাটি ফটিকছড়া এলাকায় এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে৷ এ নিয়ে রাজনীতির জলও অনেক দূর পর্যন্ত গড়িয়েছে৷ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অখ্যায়িত করেছিলেন৷ কিন্তু পুলিশ এব্যাপারে যাদেরকে গ্রেপ্তার করেছে তা থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top