News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের শিক্ষার স্তর মাপতে ও পাঠ্যক্রম নিয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ শিক্ষা দপ্তরের
Image

ছাত্রছাত্রীদের শিক্ষার স্তর মাপতে ও পাঠ্যক্রম নিয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ শিক্ষা দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ এবার রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম বোঝার জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে শিক্ষা দপ্তর৷ ৩ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ৪৪০০ সরকারী এবং সরকারী অনুদানপ্রাপ্ত বিদ্যালয় এবং ১৮০টি মাদ্রাসায় প্রথম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম বোঝার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যে অনক ছাত্রছাত্রী রয়েছে যাদের অক্ষর, শব্দ, প্যারা সম্পর্কে জ্ঞান নেই৷ তাঁর কথায়, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১৮ শতাংশ ছাত্রছাত্রীর অক্ষর জ্ঞান রয়েছে৷ ১৬ শতাংশ ছাত্রছাত্রী শব্দ জ্ঞান, ১৬ শতাংশ ছাত্রছাত্রী প্যারা পড়তে পারে এবং ৪৩ শতাংশ ছাত্রছাত্রী গল্প পড়তে সক্ষম৷ তাদের সকলকে একটি স্তরে আনার চেষ্টা শুরু হয়েছে৷
শিক্ষামন্ত্রী বলেন, তিনটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে ছাত্রছাত্রীদের৷ মোট ৩ লক্ষ ১৬ হাজার ২৭০ জন ছাত্রছাত্রীদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷ তাতে, ৪৫০০ প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকারা ও বিদ্যালয় পরিদর্শকরা ওই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে ভূমিকা নেবেন৷


শিক্ষামন্ত্রীর কথায়, আজ আটটি জেলায় এই লক্ষ্যে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক এবং জেলা শিক্ষা আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এনসিইআরটি-র অভিজ্ঞ প্রশিক্ষকদের পদ্ধতি অনুসরণ করেই তাঁদের প্রশিক্ষণ হয়েছে৷ আগামীকাল থেকে প্রত্যেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষক- শিক্ষিকাদের প্রশিক্ষণ দেবেন৷ শিক্ষামন্ত্রী বলেন, টানা তিন মাস ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ সেই মোতাবেক শিক্ষক-ি শক্ষিকাদের প্রশিক্ষিত হতে হবে৷ তাঁর কথায়, ৩ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের প্রক্রিয়া চলবে৷ এরপর তাদের পরীক্ষা নেওয়া হবে৷ তাতেই বোঝা যাবে, ছাত্রছাত্রীদের শিক্ষার স্তর কতটা উন্নত হয়েছে, বলেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top