News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর শপথে খাকতে পারছেন না হাসিনা, তিন দেশ সফরশেষে ভারতে যেতে পারেন

মোদীর শপথে খাকতে পারছেন না হাসিনা, তিন দেশ সফরশেষে ভারতে যেতে পারেন

ঢাকা, ২৭ মে(হি.স.) : ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারেননি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি জাপান সফরে গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরিন  শারমিন চৌধুরী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী সার্ক দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এবারও শেখ হাসিনা থাকতে পারছেন না পূর্ব নির্ধারিত সফরসূচির কারণে, এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। তবে ভাবা হচ্ছে, তিন দেশ সফর শেষে ভারত হয়ে ঢাকায় ফিরতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, এই বিষয়ে প্রাথমিক আলাপ-আলোচনা চলছে। ক্ষমতাসীন আওয়ামি লিগের উচ্চ পর্যায়ের একটি সূত্র এই তথ্য জানায়।

শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম একসঙ্গে তিনটি দেশ সফরে যাচ্ছেন। ২৮ মে মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। জাপানে দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়ে সেখান থেকে ৩০ মে সরাসরি সৌদি আরব যাবেন তিনি। সৌদি আরবে ৩১ মে ১৪তম ওআইসি সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এখানে সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও একাধিক চুক্তি সইয়ের কথা রয়েছে তাঁর। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন ফিনল্যান্ডে। সফরের তৃতীয় ধাপটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, ফিনল্যান্ডেই ঈদ পালন করবেন শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রীয় কোনও অনুষ্ঠান নেই। সেখানে ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি’র মেয়েকে দেখে ভারত হয়ে দেশে ফেরার বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ৩০ মে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ করা হলেও তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে যেতে পারছেন না। সে কারণেই পরবর্তী সপ্তাহে ফিনল্যান্ড থেকে ফেরার পথে ভারতে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে তার দেশে ফেরার নির্ধারিত তারিখ ৮ জুন থেকে পিছিয়ে যেতে পারে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top