News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় সন্ত্রাস : বামেদের অভিযোগ খন্ডন করে বিজেপির দাবি, সন্ত্রাসের সাথে যুক্তদের পুলিশ ধরপাকড় শুরু করেছে, শীঘ্রই তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যাবে
Image

ত্রিপুরায় সন্ত্রাস : বামেদের অভিযোগ খন্ডন করে বিজেপির দাবি, সন্ত্রাসের সাথে যুক্তদের পুলিশ ধরপাকড় শুরু করেছে, শীঘ্রই তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ত্রিপুরায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ দলের আভ্যন্তরীণ কোন্দল বলে দাবি করেছে বামফ্রন্ট৷ এই বক্তব্যের খন্ডন করে বিজেপির দাবি, পুলিশ সন্ত্রাসের ঘটনায় পদক্ষেপ নেওয়া শুরু করেছে ৷ ফলে, দুস্কৃতিদের রাজনৈতিক পরিচয় খুব শীঘ্রই জনসমক্ষে আসবে৷


রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর অভিযোগ করেন, নির্বাচনোত্তর সন্ত্রাসে প্রচুর ঘরবাড়ি, দোকানপাট পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ বামফ্রন্টের কর্মী, সমর্থক এবং দরদীরা আক্রান্ত হয়েছেন৷  তাছাড়া, অনেকের কাছে লক্ষ লক্ষ টাকার চাঁদার হুমকি দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরার ইতিহাসে নির্বাচনোত্তর এমন পরিস্থিতি আগে কখনো হয়নি৷ যেখানে শুধু বামফ্রন্টের সমর্থক হওয়ায় মারধর, ভাঙচুর, বাড়ি-গাড়ি-দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে৷ তাঁর আরও গুরুতর অভিযোগ, ত্রিপুরায় সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে৷ জাতি-উপজাতির মধ্যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে৷ এই সমস্ত ঘটনার জন্য বিজনবাবু বিজেপি-কে দায়ি করেছেন৷ তাঁর সাফ কথা, ক্ষমতার দম্ভে বিজেপি বিরোধীদের নিশানা করছে৷ সাথে তিনি কটাক্ষের সুরে বলেন, বিজেপি-তে অন্তর্কোন্দলের জন্য তাঁরাও আক্রান্ত হচ্ছেন৷ অথচ এর দায় সিপিএমের উপর দিচ্ছে বিজেপি৷ তিনি বিদ্রুপ করে বলেন, সত্যকে ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে বিজেপি৷


ত্রিপুরায় সন্ত্রাসের ঘটনা নিয়ে গতকাল প্রদেশ বিজেপি নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে৷ কিন্তু, আজ সিপিএম ত্রিপুরায় সন্ত্রাস এবং অশান্তির জন্য বিজেপি-কে নিশানা করায় সমস্ত অভিযোগ খন্ডন করেছে শাসক দল ৷ বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্যের কথায়, আজ সারাদিন সন্ত্রাস নিয়ে দলীয় স্তরে পর্যালোচনা করা হয়েছে ৷ সারা রাজ্য থেকে রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে ৷ তাতে দেখা যাচ্ছে, ত্রিপুরায় সরকার গঠন হওয়ার পর যারা বিজেপিতে যোগ দিয়েছেন কিংবা দিতে চাইছেন তাঁদেরই একটা অংশ বিভিন্ন নাশকতামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন ৷ নবেন্দুর দাবি, বিজেপি কোন ধরনের চাঁদা সংগ্রহ করছে না ৷ কিন্তু, বিজেপির নাম ভাঙিয়ে বিভিন্ন চাঁদার হুমকি দেওয়া হচ্ছে ৷ 


তাঁর সাফ কথা, প্রকৃত বিজেপি কর্মী-সমর্থক নন, তাঁদের চিহ্ণিত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ তাঁছাড়া, পুলিশ ইতিমধ্যেই সন্ত্রাসের ঘটনায় ধরপাকড় শুরু করেছে ৷ তাঁদের রাজনৈতিক পরিচয় খুব শীঘ্রই জনসমক্ষে চলে আসবে ৷ তিনি দৃঢ়তার সাথে জানান, সিপিএম কিংবা কংগ্রেস থেকে যারা বিজেপি-তে যোগ দিয়েছেন, তাঁরাই ত্রিপুরাকে অশান্ত করার ষড়যন্ত্র শুরু করেছেন ৷ কিন্তু, কিছুদিনের মধ্যে তাঁদের চিহ্ণিত করা হবে ৷ তিনি হুশিয়ারী দিয়ে বলেন, সন্ত্রাসের সাথে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top