News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিপুল জয়ের পর দুই কংগ্রেস বিধায়ক বিজেপি নেতার বাড়িতে, জল্পনা
Image

বিজেপির বিপুল জয়ের পর দুই কংগ্রেস বিধায়ক বিজেপি নেতার বাড়িতে, জল্পনা

বেঙ্গালুরু, ২৬ মে (হি.স.) : বিজেপির বিপুল জয়ের পর এবার ভাঙন কর্ণাটকে। জেডিএসের সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর সেই রাজ্যেই ভাঙনের ইঙ্গিত।
বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর রবিবারই বিজেপি নেতার বাড়ি ছুটতে দেখা গেল কংগ্রেসের দুই বিদ্রোহী বিধায়ককে। বিজেপি নেতা এসএম কৃষ্ণার বাড়িতে যেতে দেখা গিয়েছে তাঁদের। এদিন সকালে এসএম কৃষ্ণার বাড়িতে যান কর্ণাটকের দুই কংগ্রেস বিধায়ক রমেশ জারকিহোলি ও সুধাকর।


যদিও কর্ণাটকের এই টানাপোড়েন নতুন নয়। এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে জোটবদ্ধ হয় যুযুধান দুই পক্ষ কংগ্রেস এবং জেডিএস। অনেক নাটকীয়তার পরে ওই রাজ্যে গঠিত হয় জোট সরকার।


প্রথম থেকেই জোট নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সামনে এসেছিল কংগ্রেসের দলীয় কোন্দলের মতো বিষয়। কয়েক মাসের মধ্যেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে যায় কর্ণাটকে। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই বিজেপির পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোটকে। তবে স্বস্তিতে ছিল না কর্ণাটক প্রদেশ কংগ্রেস। বিধায়কদের উপর কড়া নজরদারি চলছিল। যার কারণে শপথের আগে সকল বিধায়কদের গোপন স্থানে নিয়ে গিয়েছিল প্রদেশ নেতৃত্ব। তবে শপথের পরে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল বিজেপি নেতারা।


কিন্তু লোকসভা ভোটের ফল নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। দেশ জুড়ে মাত্র ৫২টি আসন পেয়েছে কংগ্রেস। তাই দলের অন্দরে যে নতুন অস্বস্তি শুরু হয়েছে, রবিবারের ঘটনায় তা স্পষ্ট।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top