News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কেরলে
Image

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কেরলে

তিরুবনন্তপুরম, ২৬ মে (হি.স.) :  আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কেরলে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। রবিবার আবহাওয়া দফতর থেকে এমনই জানানো হয়েছে।


আবহাওয়া দফতর থেকে এই পূর্বাভাস পাওয়ার পর চূড়ান্ত সতর্ক রাজ্যের প্রশাসনিক কর্তারা।
ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে ট্রলার নিয়ে যেতে বারণ করা হয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কিন্তু আগাম সতর্ক প্রশাসন।

নেওয়া হয়েছে সমস্ত রকমের আপাৎকালীন ব্যবস্থা। আবহাওয়ার দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণপূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে বইবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়। এমনকি ঝড়ের গতি ৫০ কিলোমিটারও হতে পারে বলে জানা গিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top