News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক সংকটে আইপিএফটি, দুই মন্ত্রিসহ ছয় বিধায়ক হোঁচট খেলেন লোকসভা নির্বাচনে
Image

রাজনৈতিক সংকটে আইপিএফটি, দুই মন্ত্রিসহ ছয় বিধায়ক হোঁচট খেলেন লোকসভা নির্বাচনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ভয়ানক রাজনৈতিক সংকটের মুখে পড়েছে আইপিএফটি৷ লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে আইপিএফটির দুই মন্ত্রী সহ ছয়জন পরাস্থ হয়েছেন৷ বিধানসভা নির্বাচনের মাত্র তের মাসেই দলের এই বিপর্যয় হয়তো ভাবেননি এন সি দেববর্মারা৷ ফলে, পৃথক রাজ্যের দাবী প্রত্যাখাত হয়েছে তা লোকসভা নির্বাচনে আইপিএফটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷ এরই সাথে বিজেপির দাবি নরেন্দ্র মোদির ক্যারিশ্মাতেই বিধানসভা নির্বাচনে সরকার গঠন সম্ভব হয়েছিল এবং তাতে আইপিএফটির কোনও ভূমিকা ছিল না, তা প্রমাণিত হয়েছে৷


লোকসভা নির্বাচনে শাসক জোট শরিক আইপিএফটি চতুর্থ স্থানে গিয়ে ঠেকেছে৷ ভোটের হারে অনেক ভোট আইপিএফটির কমেছে৷ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিধানসভা নির্বাচনে জয়ী অন্যতম হেভিওয়েট বিধায়ক তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা টাকারজলা কেন্দ্রে বিশাল ব্যবধানে লোকসভা নির্বাচনে কংগ্রেস পেছনে ফেলে দিয়েছে৷ শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়াকেও আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে পেছনে ফেলে দিয়েছে৷ এছাড়া সিমনা, মান্দাইবাজার, রামচন্দ্রঘাট ও অম্পিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আইপিএফটিকে পেছনে ফেলে দিয়েছে৷ ওই কেন্দ্রগুলিতে কংগ্রেস এগিয়ে থেকেছে৷


গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে সাথে নিয়ে আইপিএফটি সিপিএমের হেভিওয়েট নেতাদের পরাস্থ কেরেছে৷ আশারামবাড়ি কেন্দ্রে বেশ কয়েকবারের সিপিএম বিধায়ক অঘোর দেববর্মাকে পরাজিত করেছে আইপিএফটির মেবার কুমার জমাতিয়া৷ এছাড়াও বাকি কেন্দ্রগুলিতেও আইপিএফটি সিপিএমের হেভিওয়েটদের পরাস্থ করে বিধানসভায় জয়ী হয়েছে৷ কিন্তু, তের মাসেই রাজ্যবাসীর আইপিএফটির প্রতি মোহ কেটে গিয়েছে৷ ফলে, আইপিএফটিকে ফলাফল নিয়ে এখন আত্মমন্থন করতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top