News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র নেতাকে মারধরের ঘটনায় উত্তপ্ত খোয়াই কলেজ, দোষীদের গ্রেপ্তারের দাবীত অবরোধ
Image

ছাত্র নেতাকে মারধরের ঘটনায় উত্তপ্ত খোয়াই কলেজ, দোষীদের গ্রেপ্তারের দাবীত অবরোধ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ মে৷৷ ছাত্র সংগঠনের এক নেতার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে অগ্ণিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোয়াই কলেজ চত্বর৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, শুক্রবার খোয়াই দশরথ দেব কলেজের এবিভিপি ছাত্র সংগঠনের কর্মকর্তারা গতকাল বিজেপির লোকসভা নির্বাচনে জয়ের পরিপ্রেক্ষিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ মূলত এই আলোচনা সভা ছিল আগামীদিনের সাংগঠনিক কর্মসূচী নিয়ে৷ আলোচনা শেষ করার পর কলেজ চত্বর থেকে বিকাল তিনটা নাগাদ এবিভিপি ছাত্র সংগঠনের খোয়াইয়ের বিস্তারক অনল সরকার বেরিয়ে আসর সময় তাকে মারধর করা হয়৷ কলেজের শেষ বছরের ছাত্র রাজকমল দত্ত সহ পাঁচ ছয়জন সংঘবদ্ধ ভাবে তার উপর হামলা করে৷ তাকে রক্তাক্ত করা হয়৷

মুহুর্তের মধ্যেই কলেজ চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ গুরুতর আহত অবস্থায় অনল সরকারকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাকে ভর্তি করানো হয়েছে৷ এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খোয়াই কলেজে ছুটে যায় এবিভিপির কর্মী সমর্থকরা৷ তারা কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে খোয়াইয়ের এসডিপিও সৌরভ সেন সহ থানার পুলিশ ও বিশাল সংখ্যায় টিএসআর বাহিনী৷

এবিভিপির কর্মী সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়৷ সংগঠনের তরফ থেকে দাবী জানানো হয়েছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে৷ পুুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস পাওয়ার পর সন্ধ্যা সাতটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছে এবিভিপির কর্মী সমর্থকরা৷ তবে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top