News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বর্ষণে প্লাবিত কৈলাসহর ও ধর্মনগর
Image

ভারী বর্ষণে প্লাবিত কৈলাসহর ও ধর্মনগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ রাত থেকে ভারি বৃষ্টিতে ঊনকোটি জেলায় কৈলাসহর মহকুমার উত্তরাঞ্চল প্লাবিত হয়েছে৷ মনু নদীর জল বিপদসীমার কাছাকাছি বইছে৷ এখন পর্যন্ত ১০টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ তাতে ১৩০ পরিবার ঠাই নিয়েছে৷ কৈলাসহর মহকুমা শাসক জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ এদিকে, উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরও গত রাত থেকে ভারী বৃষ্টিপাতে বিভিন্ন এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷


কৈলাসহর উত্তরাঞ্চলের বাসিন্দা মকবুল আলি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়েছে৷ টানা বর্ষণে কৈলাসহরের উত্তরাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয় জনগণ বিভিন্ন সমস্যা পড়েছেন৷ তিনি জানান, লক্ষীছড়া নদীর জল বিপদসীমার অতিক্রম করেছে৷ তাই, কৈলাসহরের উত্তরাঞ্চল প্লাবিত হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, মনু নদীর জলও বিপদসীমার কাছাকাছি চলে এসেছে৷ যদি, ফের ভারী বৃষ্টিপাত হয় তাহলে মনু নদীর জলও বিপদসীমা অতিক্রম করবে৷


কৈলাসহরের মহকুমা শাসক জানিয়েছেন, শহর উত্তরাঞ্চল প্লাবিত হওয়ায় ১৩০টি পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে৷ মোট ১০টি ত্রাণ শিবিরে তাঁদেরকে রাখা হয়েছে৷ তাঁদের জন্য খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্রেরও ব্যবস্থা করেছে মহকুমা প্রশাসন৷ তিনি আরো জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে৷ কারণ, গত বছর মনু নদীর বাঁধ ভেঙ্গে কৈলাসহরে বন্যা হয়েছিল৷ তাই, এবছর আগাম প্রস্তুতি নেওয়া রয়েছে৷


ধর্মনগর মহকুমা অন্তর্গত জেল রোড শিববাড়ি সিগন্যাল বস্তি ইয়াকুব নগর কুর্তি বিভিন্ন এলাকায় ঘন্টা চারেক এর বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যার৷ রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটের সময় প্রচন্ড বৃষ্টি হয় ধর্মনগর মহকুমায়৷ বিভিন্ন এলাকা ঘন্টা তিনেক-এর বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷
ফলে, ২০০ পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে যেতে হয়েছে৷


আজ সকাল বেলা ধর্মনগর মহকুমা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন এবং এলাকার কিছু যুবকের প্রচেষ্টায় বন্যা কবলিত মানুষদের বাড়ি বাড়ি বোট নিয়ে গিয়ে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে৷ উদ্ধারকাজে ধর্মনগর অতিরিক্ত মহকুমা শাসক সুভাষ দত্তকেও দেখা গেছে মানুষকে নৌকা করে নিয়ে আসতে৷
ধর্মনগর অতিরিক্ত মহকুমা শাসক বলেন, জলপ্লাবিতএলাকার মানুষদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে এবং তাদেরকে নিয়ে আসার জন্য প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top