News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দুই আসনে বিজেপির বিরাট সাফল্যে জোট নিয়ে চিন্তায় আইপিএফটি
Image

রাজ্যে দুই আসনে বিজেপির বিরাট সাফল্যে জোট নিয়ে চিন্তায় আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ লোকসভা নির্বাচনের ফলাফলের প্রবণতা দেখে হয়তো হৃদকম্পন শুরু হয়ে গিয়েছে শাসক জোট শরিক আইপিএফটি-র৷ কারণ, নির্বাচনের আগে বহু অনুনয়-বিনয় সত্বেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেননি এন সি দেববর্মারা৷ কিন্তু, আজ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুই আসনেই চুড়ান্ত ভরাডুবি হতে চলেছে আইপিএফটি-র, তা একপ্রকার নিশ্চিত৷ দুপুর একটা পর্য্যন্ত গণনায় দুই আসনে আইপিএফটি সাকূল্যে ৬৩ হাজার ৬৯৭ ভোট পেয়েছে৷ শাসক জোট শরিক হয়েও ত্রিপুরায় এখন পর্যন্ত ফলাফলে আইপিএফটি চতুর্থ স্থানে রয়েছে৷ অন্যদিকে, বিজেপি বিরাট ব্যবধানে দুই আসনেই জয়ের পথে এগিয়ে চলেছে৷ স্বাভাবিকভাবেই, শরিক দলের অনুরোধ এবং পরামর্শ উপেক্ষা করে আখেরে ক্ষতিই হয়েছে, আইপিএফটি তা বুঝেই ইতিমধ্যে দলীয় শীর্ষ নেতারা পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন৷


সূত্রের খবর, আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন৷ কারণ, জোটধর্ম মানেনি তাই, বিজেপি লোকসভা নির্বাচনের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ত্রিপুরাতে আইপিএফটি-র সাথে জোট বজায় রাখবে কিনা, তা দলের শীর্ষ নেতাদের চিন্তায় ফেলেছে৷ বিজেপির এক নেতার কথায়, নির্বাচনের আগে বহুবার আইপিএফটি নেতাদের বোঝানো হয়েছে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার জন্য৷ তাঁদের এডিসি নির্বাচনে ভরপুর সহায়তা দেওয়া হবে বলেও বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু, তাঁরা লোকসভা নির্বাচনে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনঢ় রয়েছে৷ তাই, বিজেপিও ত্রিপুরায় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে৷


ফলাফল সম্পর্কে আইপিএফটি সভাপতি তথা পূর্ব আসনে প্রার্থী এন সি দেববর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত ফলাফল নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়৷ তাতে মনে হয়েছে, আইপিএফটি এখনই ত্রিপুরায় শরিক সম্পর্কে কোন জটিলতা হোক চাইছে না৷ বরং, কৌশলে জোট শরিক হিসেবেই মেয়াদ পূর্ণ করতে চাইছেন এনসি দেববর্মারা৷


একথা বলার অপেক্ষা রাখে না, ত্রিপুরায় সরকার টিকিয়ে রাখতে বিজেপির কোন দলের সমর্থনের প্রয়োজন হবে না৷ এককভাবে বিজেপি সরকার টিকিয়ে রাখতে সক্ষম৷ সেক্ষেত্রে, লোকসভা নির্বাচনে প্রস্তাবে সায় না দিয়ে আইপিএফটি রাজ্যে শরিক দলের সম্পর্কে যে উষ্ণতা তৈরি করেছে, তা সহজে ঠান্ডা হবে বলে মনে হচ্ছে না৷ কারণ, ত্রিপুরায় জোট শরিকের পৃথকভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যে এবং গোটা দেশে বিজেপিকে যথেষ্ট বেগ পেতে হয়েছে৷ ফলে, ত্রিপুরায় শাসক জোটের ভবিষ্যত কি হতে পারে, তা এখনই অনুমান করা যাচ্ছে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top