News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল নেত্রীর লম্ফজম্ফের জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গবাসী : বিপ্লব দেব
Image

তৃণমূল নেত্রীর লম্ফজম্ফের জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গবাসী : বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ তৃণমূল নেত্রীর লম্ফজম্ফের জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গবাসী৷ বাংলার মানুষ তাঁর স্বৈরাচারী শাসনের অবসান চেয়েছেন, আজ লোকসভা নির্বাচনের ফলাফলে তা প্রমাণিত হয়েছে৷ বৃহস্পতিবার আগরতলায় বিজেপি সদর কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে এইভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যাণার্জিকে বিঁধেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, নরেন্দ্র মোদির কর্মনিষ্ঠা ও দেশের জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতার দাম দিয়েছেন জনগণ৷ দেশের উন্নতির প্রশে নরেন্দ্র মোদির বিকল্প কেউ হতে পারেন না, তা আবারও প্রমাণিত হয়েছে৷ তাই বিপ্লব কুমার দেব দেশবাসীকে কুর্ণীশ জানিয়েছেন৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির আজ ঐতিহাসিক জয় হয়েছে৷ তবে, লোকসভা নির্বাচনের এই ফলাফল শুধু বিজেপির নয়, সমগ্র দেশবাসীর জয় বলে দাবি তাঁর৷ বিপ্লবের মতে, পাঁচ বছরের রিপোর্ট কার্ডের ভিত্তিতেই দেশের জনগণ আবারও নরেন্দ্র মোদিকে জয়ী করেছে৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র রাজনৈতিক রণকৌশলে বিরোধীরা ধরাশায়ী হয়েছেন৷ তাঁর দাবি, নির্বাচনী ফলাফল নরেন্দ্র মোদির কর্মক্ষমতা, দৃঢ়তা এবং দেশপ্রেমের প্রতিফলন৷ সে জন্যই প্রত্যেক রাজ্যে বিজেপি বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে৷


বিপ্লব বলেন, ২০১৪ নির্বাচনে দেখেছি হিন্দি বলয়ে বিজেপি ভাল ফলাফল করেছিল৷ কিন্তু এবার দেশের প্রত্যেক প্রান্তে পদ্ম ফুটেছে৷ তিনি দাবি করেন, নরেন্দ্র মোদির নতুন ভারত তৈরির কল্পনা এবং ভারতবাসীর সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জেদ এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে গত নির্বাচনের থেকেও বেশি আসনে জেতাতে সহায়তা করেছে৷
ত্রিপুরা প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, নানা ষড়যন্ত্র সত্বেও রাজ্যবাসী বিজেপির প্রতি আস্থা রেখেছেন৷ সমস্ত চক্রান্তের জবাব ত্রিপুরাবাসী ভোটের ফলাফলের মাধ্যমে দিয়েছেন৷ তাই দুই আসনে দেড় লক্ষের অধিক ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়ী হতে চলেছে৷ এদিন তিনি সতর্ক করে বলেন, যারা ষড়যন্ত্র করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷


বিপ্লবের কথায়, লোকসভা নির্বাচন তাঁকে মানুষ চিনতে সহায়তা করেছে৷ রাজনীতি নতুনভাবে শিখিয়েছে৷ তাঁর বক্তব্য, এই নির্বাচনে সরকারী কর্মচারী, কার্যকর্তা, রাজনৈতিক নেতৃত্বদের চিনতে পেরেছি৷ ফলে, আগামীদিনে সরকার এবং দল পরিচালনায় ভিষণ সহায়তা মিলবে৷ তাঁর মতে, ত্রিপুরায় কর্মসংসৃকতি বামেদের পঁচিশ বছরের শাসনে ঘূণে ধরেছে৷ তাই, মন্ত্রিসভা গত দেড় বছরে প্রচুর জনমুখী সিদ্ধান্ত নিয়েও জনগণের প্রত্যাশা পূরণে ঘাটতি রয়ে গিয়েছে৷
বিপ্লব দেব আজ সিপিএমকে নিশানা করে বলেন, শুধু দূর্বলতা খঁুজে বের করাই বিরোধীদের রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ মানুষের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার বদলে রাজ্য সরকারের বিরুদ্ধে কেবল ষড়যন্ত্র করেছে৷ তাই মানুষ তাঁদের যোগ্য জবাব দিয়েছেন৷ বিপ্লবের কথায়, ত্রিপুরাকে বদনাম করে জনগণকে জয় করা সম্ভব নয়৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য এবং দেশ থেকে কমিউনিস্টরা আগামীদিনে মুছে যাবে৷ কারণ, তাঁদের জমির সাথে যোগ নেই, কেবল অভিযোগের পিটারা খুলে বসে থাকেন, কটাক্ষের সুরে বলেন বিপ্লব দেব৷ তাঁর মতে, গত দেড় বছরে দারুণভাবে লড়াইয়ে ফিরে এসেছে কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনে ২ শতাংশের ভোটের হার লোকসভা নির্বাচনে বেড়ে কংগ্রেস দ্বিতীয় স্থান দখল করেছে৷ তিনি মনে করেন, বিরোধী শক্তিশালী হওয়া গণতন্ত্রের জন্য খুবই জরুরী৷
আজ বিপ্লব দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যাণার্জিকে এক হাত নিয়েছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রীর লম্ফজম্ফের জবাব দিয়েছেন ওই রাজ্যের জনগণ৷ পশ্চিমবঙ্গের মানুষ ঐতিহাসিক রায় দিয়েছেন৷ কারণ, তাঁরা তৃণমূলের স্বৈরাচারী শাসন কোনভাবেই মেনে নিতে চাইছেন না, নির্বাচনী ফলাফলে তা বুঝিয়ে দিয়েছেন৷ বিপ্লব বলেন, নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহের হেলিকপার নামতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে৷ তিনি নিজে চারটি সভা করতে পারেননি ওই রাজ্যে, ক্ষোভের সুরে তা জানিয়েছেন৷ তাই, মানুষ নির্বাচনে তৃণমূলকে যোগ্য জবাব দিয়েছেন৷ চোরা স্রোত বয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে তা তৃণমূল নেত্রী আঁচ করতেও পারেননি, বিদ্রুপ করে বলেন বিপ্লব দেব৷
লোকসভা নির্বাচনে বিজেপির এই সাফল্যের জন্য বিপ্লব দেব ত্রিপুরার সমস্ত কার্যকর্তা, পৃষ্ঠাপ্রমুখ, নেতা এবং মন্ত্রিদের পাশাপাশি সমগ্র দেশবাসীকে কুর্ণীশ জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top