News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে ধূলিসাৎ আরজেডি-কংগ্রেস, মোদীকে শুভেচ্ছা নীতিশের
Image

বিহারে ধূলিসাৎ আরজেডি-কংগ্রেস, মোদীকে শুভেচ্ছা নীতিশের

পাটনা, ২৩ মে (হি.স.) :   লোকসভা নির্বাচনে বিপুল ভাবে জয়যুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাশাপাশি বিহারের ৪০টি লোকসভা আসনে আরজেডি-কংগ্রেস জোটকে চূর্ণ করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এখনও পর্যন্ত ৩৯টি আসনে এগিয়ে র‍য়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বক্সরে বিজেপি প্রার্থী অশ্বিনীকুমার, বেগুসরাইয়ে কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং চৌহান, পাটনাসাহিবে রবিশঙ্কর প্রসাদ, পূর্ব চম্পারণ থেকে বিজেপির রাঁধা মোহন সিং, সারন থেকে রাজীব প্রতাপ রুডি জয়যুক্ত হয়েছে। 

জোটের এই সাফল্যের পর জেডি(ইউ) নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, দেশজুড়ে যে বিপুল সমর্থন প্রধানমন্ত্রী পেয়েছেন তার জন্য তাঁকে অভিনন্দন জানাই। জনগণ স্পষ্ট জনাদেশ দিয়েছে। ফলে আমাদের উপর অনেক দায়িত্ব এসে পড়েছে। নির্বাচনের সময় পরিস্থিতি হিংসাত্মক করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। কিন্তু জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। অনগ্রসর শ্রেণীর উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top