News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় হিজবুল জঙ্গির ভাইয়ের মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

পুলওয়ামায় হিজবুল জঙ্গির ভাইয়ের মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ

শ্রীনগর, ২৩ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় রহস্যজনকভাবে মৃত্যু হল হিজবুল মুজাহিদিন জঙ্গির ভাইয়ের| বৃহস্পতিবার সকালে পুলওয়ামা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নাইরা গ্রাম থেকে উদ্ধার হয় হিজবুল মুজাহিদিন জঙ্গির ভাইয়ের দেহ| মৃতের নাম হল, জহুর আহমেদ| এই ঘটনায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সক্রিয় হিজবুল মুজাহিদিন জঙ্গি ইরফান আহমেদের ভাই ছিল জহুর আহমেদ| বৃহস্পতিবার সকালে নাইরা গ্রাম থেকে উদ্ধার হয় জহুর আহমেদের রক্তাক্ত-গুলিবিদ্ধ দেহ| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| কীভাবে মৃত্যু হল ওই সাধারণ নাগরিকের তা তদন্ত করে দেখছে পুলিশ| এই ঘটনার নেপথ্যে জঙ্গিদের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top