News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি, দাবি রাজনাথের
Image

নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি, দাবি রাজনাথের

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিজেপির জয়কে ঐতিহাসিক আখ্যা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। 


বিজেপির এই জয়ের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে কৃতিত্ব দিয়ে রাজনাথ সিং বৃহস্পতিবার ট্যুইটারে লেখেন, মোদীজির দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফলেই সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। অমিত শাহর নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং তৃণমূল স্তরের কয়েক লক্ষ দলীয় কর্মীদের তৎপরতার জন্য এই বিপুল জয় সম্ভব হয়েছে। নির্ধারক জনাদেশ দেওয়া এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। নরেন্দ্র মোদী এখন নতুন ভারত গড়বে।


উল্লেখ্য এখনও পর্যন্ত যা পরিস্থিতিতে তাতে ৫৪২ টার মধ্যে ৩৪৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ৮৬টি এগিয়ে রয়েছে কংগ্রেস। বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী। রায় বরেলিতে এগিয়ে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top