News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ৫০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, ধৃত তিন
Image

কৈলাসহরে ৫০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, ধৃত তিন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ মে৷৷ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে ৫০ লক্ষ টাকার নিষিদ্ধ গাঁজা-সহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ কৈলাসহরের কামরাঙাতলি এলাকায় মনু নদীর ওপর ব্রেইলি ব্রিজের পুলিশ রুটিন তল্লাশির সময় টিআই ০২ জে ০৭৫৮ নম্বরের একটি ইকো গাড়ি থেকে তিন পাচারকারীকে আটক করেছে৷


পুলিশ জানিয়েছে, ইকো গাড়িটি দ্রুতবেগে শহরের দিকে যাচ্ছিল৷ পুলিশের তালাশি অভিযানকারী দল দেখে গাড়িটি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তা দেখে পুলিশের সন্দেহ হয়৷ তারা গাড়ি নিয়ে ইকোর পিছু ধাওয়া করে কিছু দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়৷ ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজার প্যাকেট উদ্ধার হয়৷ সেই সঙ্গে গাড়ির তিন আরোহীকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷


গাড়ি থেকে মোট ৫৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে৷ সবকটি প্যাকেট মিলিয়ে মোট ৫১৮ কেজি গাঁজা ছিল৷ বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ঊনকোটির পুলিশ সুপার লাকি চৌহান৷ গাড়ির তিন আরোহীর মধ্যে দুজনের বাড়ি কৈলাসহরের কামরাঙাতলি এলাকায়৷ তারা সহোদর ভাই৷ নাম দীপক দাস ও বিশ্বজিৎ দাস৷ গাড়িটিও তাদের৷

অপর ব্যক্তির বাড়ি বিহারে৷
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাঁজাগুলি পশ্চিম জেলার সিধাই মোহনপুর থেকে এনে বিহারে পাচার করার পরিকল্পনা ছিল তাদের৷ তিনজনের বিরুদ্ধ এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ আরও অধিক তথ্য উদ্ধার করতে ধৃতদের টানা জেরা করা হচ্ছে বলে কৈলাসহর থানা সূত্রে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top