News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৬, আহত ১০
Image

ছত্তিশগড়ে গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৬, আহত ১০

রায়পুর, ২০ মে (হি.স.) :  একটি এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়। আহত হয় ১০ জন। সোমবার ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের সুরাজপুর জেলায়। পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।  

সোমবার ১৫ জন একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) করে বলরামপুর জেলা থেকে সুরাজপুর জেলার পেন্ডারি ঘাটে একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। তখনই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে ধাক্কা মারে। পুলিশের এক অফিসার এই তথ্য জানিয়েছেন। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করে। আহতদের চিকিৎসা চলছে।

পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ট্রাকটি, এসইউভি গাড়ির উল্টো দিক থেকে আসছিল। কিছু প্রযুক্তিগত ভুলের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িতে ধাক্কা মারে।  তারফলে ট্রাক এবং এসইউভি গাড়ির দুজন চালকসহ ৬ জনের মৃত্যু হয়। আহত হয় ১০ জন। 

মৃতদের নাম, রাতু ভূঁইয়া(৪৫), ধ্যান রাম ভূঁইয়া (৫০), রেশমা (১২), অনদুলনা (৪৫), এসইউভির চালক কুশওয়াহ (৩২) ।ট্রাক চালক শানসহ আহমেদ (৩২). পুলিশের এক অফিসার সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আহতদের পরে অম্বিকাপুর জেলায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top