News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য জুড়ে পালিত হল বুদ্ধ পূর্ণিমা
Image

রাজ্য জুড়ে পালিত হল বুদ্ধ পূর্ণিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সংগতি রেখে আজ শনিবার ত্রিপুরা ব্যাপী উদযাপিত হচ্ছে বৌদ্ধধর্মের প্রবর্তক এবং প্রচারক গৌতমবুদ্ধের জন্ম, সিদ্ধি লাভ এবং নির্বাণ দিবস৷ এদিন রাজধানী আগরতলার কুঞ্জবনে অবস্থিত বেনবন বিহারে ভোর চারটায় বৌদ্ধভিক্ষুদের নিয়ে মৈত্রী ভাবনা অনুষ্ঠিত হয়৷ এর পর বের প্রভাতফেরি৷


সকাল সাতটার পর বৌদ্ধ-পতাকা উত্তোলন করা হয়৷ বেলা ১০টায় বুদ্ধপূজা এবং সংঘদান অনুষ্ঠিত হয়৷ সংঘদানের পর ভিক্ষুদের পিণ্ডদান কার্যক্রম হয়েছে, জানান বেনুবন বিহারের অধ্যক্ষ ভিক্ষু অক্ষয়ানন্দ৷ তিনি জানান, বুদ্ধজয়ন্তী উপলক্ষ্যে বিকেলে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে৷ এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কি, রামকৃষ্ণনমঠ ও মিশনের আগরতলা শাখার অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ-সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে বিশ্বশান্তির কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন করে উপস্থিতরা প্রার্থনা করবেন৷


প্রসঙ্গত, বুদ্ধজয়ন্তী উপলক্ষ্যে বেনুবন বিহার প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয় প্রতিবছর৷ এ-বছরও মেলা বসেছে৷ ত্রিপুরার অন্যান্য জায়গায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা৷ আজ সকাল থেকেই রাজ্যের প্রতিটি বুদ্ধমন্দিরে ধর্মপ্রাণ মানুষ ভিড় জমিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top